কোস্টগার্ড পতেঙ্গা এলাকা থেকে মিয়ানমারে পাচারের সময় ৬০০ ব্যাগ সিমেন্টসহ পাঁচজনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২ জুলাই) রাতে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- নুরুল ইসলাম, আকিব উদ্দিন জিয়ান, মিজানুর রহমান ও হাসান।
অভিযানের বিবরণ
আজ শুক্রবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গায় গোপন তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশে বহনকৃত ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। পাচারে ব্যবহৃত বোটও জব্দ করা হয়েছে। এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।
ভবিষ্যৎ পদক্ষেপ
সাব্বির আলম আরও জানান, চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।



