২০২৬-২৭ বাজেটের জন্য এনবিআর কর আইন সংশোধনে প্রস্তাব চাইল
২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নের প্রস্তুতি হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড আয়কর-সম্পর্কিত আইন ও বিধিমালায় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। ব্যবসায়ী সংগঠন, চেম্বার ও পেশাজীবীদের কাছ থেকে ১৫ মার্চের মধ্যে লিখিত প্রস্তাব আহ্বান করা হয়েছে।


