ইকবাল হাসান মাহমুদ টোকিওতে ইন্দো-প্যাসিফিক ফোরামে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টোকিওতে ইন্দো-প্যাসিফিক শক্তি নিরাপত্তা মন্ত্রী পর্যায়ের ফোরামে যোগ দিতে পৌঁছেছেন। দুই দিনের এই ফোরামে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের শক্তি নিরাপত্তা জোরদার ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে।


