জ্বালানি তেল কেনার সীমা তুলে নিল সরকার, ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে
মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে জ্বালানি তেল সরবরাহ নিয়ে উদ্বেগের পর ৬ মার্চ থেকে চালু করা কেনার সীমা আজ শনিবার জরুরি বৈঠকে তুলে নেওয়া হয়েছে। ফিলিং স্টেশন ও পরিবহন মালিকদের চাপ এবং ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


