জ্বালানি সংকটে পেট্রোল পাম্প বন্ধের হুঁশিয়ারি
বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে দেশের পেট্রোল পাম্পগুলো যেকোনো সময় বন্ধ হতে পারে। সংগঠনটি দাবি করেছে, সরবরাহ কম ও লুটের ঘটনায় পুরো ব্যবস্থা ঝুঁকিতে।


