জ্বালানি সংকটে গ্রীষ্মের আগেই লোডশেডিং শুরু
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে সংকট দেখা দিয়েছে। চাহিদার দ্বিগুণ উৎপাদন সক্ষমতা থাকলেও জ্বালানির অভাবে গ্রীষ্মের আগেই লোডশেডিং শুরু হয়েছে।


