ফক্সবোরোতে স্কটল্যান্ড ও ব্রাজিলের মধ্যকার ম্যাচটি বিশ্বকাপে ব্রাজিলের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কয়েকটি সম্ভাব্য সমীকরণের কারণে এই লড়াইয়ে বাড়তি চাপ থাকবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ওপর।
গ্রুপ পর্বের সমীকরণ
যদি স্কটল্যান্ড তাদের পরবর্তী ম্যাচে জয় পায়, তবে তারা টানা দ্বিতীয় জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই শেষ ম্যাচে মাঠে নামবে। এমনকি ব্রাজিল হাইতিকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট পেলেও স্কটিশদের অবস্থান অটুট থাকবে। সে ক্ষেত্রে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলের বিপক্ষে তুলনামূলক সুবিধাজনক অবস্থান থেকে খেলবে স্কটল্যান্ড। শুধু তাই নয়, ওই ম্যাচে ড্র করলেও গ্রুপসেরা হওয়ার সম্ভাবনা তাদের হাতেই থাকবে, যা ব্রাজিলের জন্য পরিস্থিতিকে আরও কঠিন করে তুলতে পারে।
মরক্কোর ভূমিকা
মরক্কোর সঙ্গে ড্র করা ব্রাজিলকে গ্রুপের শীর্ষে থাকতে ওই ম্যাচে ইউরোপিয়ান দলকে হারাতেই হবে। তাতে পরের পর্বে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাওয়ার সুযোগ থাকবে। সি গ্রুপের প্রথম ও দ্বিতীয় দল নকআউট পর্বে এফ গ্রুপের দলগুলোর মুখোমুখি হবে। এই গ্রুপের শীর্ষ দল অন্য গ্রুপের রানার্সআপের মুখোমুখি হবে।
এফ গ্রুপের বর্তমান অবস্থা
আপাতত এফ গ্রুপে সুইডেন শীর্ষে। জাপান ও নেদারল্যান্ডস একটি করে পয়েন্ট নিয়ে তাদের পরে অবস্থান করছে। শূন্য পয়েন্টে তিউনিসিয়া সবার শেষে। ১২টি গ্রুপ থেকে শীর্ষ দুটি দলের সঙ্গে গ্রুপ পর্বের আটটি সেরা তৃতীয় স্থানে থাকা দল নকআউটে পৌঁছাবে। কার্লো আনচেলত্তির দল যদি তৃতীয় হয়, তাহলে তারা লড়বে এ, ই কিংবা আই গ্রুপের প্রতিপক্ষের সঙ্গে। তাতে করে সেলেসাওদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ফ্রান্স কিংবা জার্মানি।
স্কটল্যান্ড-মরক্কো ম্যাচের গুরুত্ব
স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কো ফেভারিট হিসেবে মাঠে নামবে। র্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে থাকা আফ্রিকানরা যদি ইউরোপিয়ানদের হারাতে পারে তাহলে গ্রুপের প্রথম দল নির্ধারণ হতে পারে গোল ব্যবধানে। এই সমীকরণ তখনই হবে, যদি মরক্কান ও ব্রাজিলিয়ানরা তাদের বাকি দুটি ম্যাচ জেতে এবং সাত পয়েন্ট পায়। কারণ দুই দলের ম্যাচের ফল সমান থাকায় তখন শুধু গোল ব্যবধানই হিসাব করা হবে। তাই বাকি দুটি ম্যাচেই মরক্কো ও ব্রাজিল বেশি করে গোল করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।
মূলত স্কটল্যান্ড বনাম মরক্কো ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে ব্রাজিলকে গ্রুপের শীর্ষস্থানে উঠতে রাখতে কতটা কঠিন লড়াই করতে হবে এবং নকআউট পর্বে তারা সহজ নাকি কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হবে।



