ত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় হার নারী ক্রিকেট দলের
ত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় হার নারী ক্রিকেট দলের

বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ভালো যাচ্ছে না। অধিনায়ক নিগার সুলতানার ৭৭ রানের ইনিংস সত্ত্বেও এডিনবরায় ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৮ রানে হেরেছে বাংলাদেশ। এর আগে গতকাল সিরিজের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হেরেছিল দলটি।

নেদারল্যান্ডসের সংগ্রহ

ওপেনার হিদার সিজার্সের ফিফটি (৪৩ বলে ৫২ রান) ও ফেবি মলকেনবোরের (২৪ বলে ২৯) সঙ্গে ওপেনিং জুটিতে ৫২ রানের ভিতেই ২০ ওভারে ৫ উইকেটে ১৬২ রান করে নেদারল্যান্ডস। তিনে নামা স্টেরি ক্যালিস ২৭ বলে ২৮ রান করেন। বাংলাদেশের বাঁহাতি পেসার ফারিহা ইসলাম ২৮ রানে নেন ২ উইকেট।

বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা

জবাবে ১৩ রানে ২ উইকেট হারিয়ে শুরুটা খারাপ হয় বাংলাদেশের। চারে নেমে নিগার একাই লড়াই চালিয়ে যান। এক ছক্কা ও সাত বাউন্ডারিতে ৫১ বলে ৭৭ রান করেন। কিন্তু তাঁর সঙ্গে জুটি গড়তে পারেননি কেউ। দলের দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৫৪ রান করতে পারে বাংলাদেশ। নেদারল্যান্ডসের সিজার্স ৩৯ রানে ৩ উইকেট নেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আগামী ২ জুন স্কটল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ