বিশ্বকাপের সপ্তম দিনে চার ম্যাচ, রোনালদোর হতাশা ও ইংল্যান্ডের জয়
বিশ্বকাপের সপ্তম দিনে চার ম্যাচ, রোনালদোর হতাশা ও ইংল্যান্ডের জয়

বিশ্বকাপের সপ্তম দিনেও অনুষ্ঠিত হয়েছে চারটি ম্যাচ। পর্তুগালের হতাশার গল্প থেকে ইংল্যান্ডের উল্লাসের গল্প—দেখুন ছবিতে।

হতাশা ও উল্লাসের ছবি

১/১০: হতাশ ক্রিস্টিয়ানো রোনালদো। ডিআর কঙ্গোর বিপক্ষে ড্র করার ম্যাচে নিজেও পারফর্ম করতে পারেননি।

২/১০: বল নিয়ে একা রোনালদো। তাঁকে ঘিরে ধরেছেন ডিআর কঙ্গোর তিন ফুটবলার।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৩/১০: হেডে গোল করছেন উইসা। বিশ্বকাপে এটিই ডিআর কঙ্গোর প্রথম গোল।

৪/১০: প্রথম ম্যাচেই হ্যারি কেইনের জোড়া গোল। দলও জিতেছে ক্রোয়েশিয়ার বিপক্ষে বড় ম্যাচে।

৫/১০: ম্যাচসেরা পুরস্কার নিয়ে স্ত্রীর সঙ্গে হ্যারি কেইন।

৬/১০: জয়ের পর স্ত্রীকে চুমু খাচ্ছেন জুড বেলিংহাম।

৭/১০: দিনটা লুকা মদরিচের ছিল না। ইংল্যান্ডের কাছে তাঁর দলও হেরেছে ৪-২ গোলে।

৮/১০: পেছনে কী হচ্ছে, এই ভদ্রলোকের দেখার সুযোগ নেই। তিনি আছেন নিরাপত্তার দায়িত্বে।

৯/১০: গোলের পর ঘানার ক্যালেব ইরেনকির উদ্‌যাপন।

১০/১০: ছবিটি বাঁধিয়ে রাখতে পারেন লুইস দিয়াজ!

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ