হ্যান্ডবলে সানিডেলের ডাবল মুকুট
তিন দিন ধরে বাঁশির শব্দ, গ্যালারির হাততালি, সতীর্থদের ডাক আর শেষ মুহূর্তের উত্তেজনায় মুখর ছিল মিরপুরের স্কলাস্টিকা সিনিয়র ক্যাম্পাস। শ্রেণিকক্ষ ছেড়ে শিক্ষার্থীরা নেমেছিল কোর্টে। জয়ের জন্য, স্কুলের সাফল্য তুলে আনতে আর নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে। শেষ পর্যন্ত উৎসবমুখর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার পর্দা নামল স্কলাস্টিকা ইন্টার-স্কুল হ্যান্ডবল ও ভলিবল টুর্নামেন্টের।
হ্যান্ডবলে সানিডেলের একচ্ছত্র আধিপত্য
হ্যান্ডবল কোর্টে সবচেয়ে বড় সাফল্য তুলে নিয়েছে সানিডেল স্কুল। ছেলে ও মেয়ে উভয় বিভাগেই শিরোপা জিতে তারা টুর্নামেন্টে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছে। বালিকা বিভাগের ফাইনালে তারা স্বাগতিক স্কলাস্টিকা মিরপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এরপর বালক বিভাগের ফাইনালেও একই প্রতিপক্ষকে হারিয়ে ডাবল ক্রাউন জয় করে সানিডেলের ছেলেরা।
ভলিবলে স্কলাস্টিকা উত্তরা চ্যাম্পিয়ন
ভলিবল কোর্টে ছিল আরেক রকম নাটকীয়তা। বালিকা বিভাগের ফাইনালে স্কলাস্টিকা উত্তরা নিজেদের সেরা খেলাটা খেলেই সাউথব্রিজ স্কুলকে হারিয়ে শিরোপা জিতে।
আগামীকাল শুক্রবার ১৯ জুন ২০২৬ তারিখে গ্রুপ বি-এর দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। রাত ১টায় সুইজারল্যান্ড – বসনিয়া ও হার্জেগোভিনা সোফি স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্রে এবং ভোর ৪টায় কানাডা – কাতার বিসি প্লেস, ভ্যাঙ্কুভার, কানাডায় মাঠে গড়াবে।



