বিশ্বকাপ ফুটবল উন্মাদনা
বাংলাদেশের বিভিন্ন স্থানে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম কেপ ভার্দের খেলা উপভোগ করছেন দর্শকরা। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় চত্বরে বড় পর্দায় খেলা দেখছেন হাজারো দর্শক। অন্যদিকে রংপুরের গুপ্তপাড়ায় সারা রাত পাহারা দিয়ে ভোর থেকে মুঠোফোনে খেলা দেখছেন দুই নৈশপ্রহরী।
প্রকৃতি ও বন্যপ্রাণী
ময়মনসিংহের জয়নুল আবেদিন উদ্যানে সবুজ পাতার ভেতরে বটফল দেখা গেছে। খুলনার জোড়াগেট এলাকায় পাকা বটফলের খোঁজে কাঠশালিকটি উড়ছে। রাঙামাটির রাবারবাগানে বৃষ্টিভেজা গোশালিক পাখিটি নিজেকে শুকিয়ে নিচ্ছে। কুমিল্লার দাউদকান্দির পশ্চিম পেন্নাইয়ে ফুল থেকে মৌমাছির মধু আহরণের দৃশ্য ধরা পড়েছে।
কৃষি ও শ্রমিক
রাঙামাটির সাপছড়িতে পাহাড়ি কিষানিরা বিলেতি ধনেপাতা খেত থেকে সংগ্রহ করছেন। বগুড়ার বলাইলে পাটের আঁশ ছাড়িয়ে পাটকাঠি নিয়ে যাচ্ছেন কৃষকেরা। খুলনার স্টেশন রোডের বড়বাজার মোকামের খালি ভোজ্যতেলের ড্রাম ঢাকায় পাঠাতে ট্রাকে তুলছেন শ্রমিকেরা।
নদী ও মাছ শিকার
বগুড়ার সারিয়াকান্দির হাট শেরপুরে ভাঙনকবলিত যমুনা নদীতে মাছ শিকারে নেমেছেন এক মৎস্যশিকারি। মেহেরপুরের গাংনীতে নীল আকাশে সাদা মেঘের ভেলা দেখা গেছে।



