রোনালদোকে নিয়ে কঙ্গোর মিডফিল্ডারের মন্তব্য: 'আগের মতো নেই'
রোনালদোকে নিয়ে কঙ্গোর মিডফিল্ডারের মন্তব্য

ফুটবল বিশ্বের এই সময়ের সেরা তারকাদের মধ্যে অন্যতম পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি।

ম্যাচের অবস্থা ও রোনালদোর পারফরম্যান্স

ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ ড্র করে পর্তুগাল। পুরো ম্যাচে টার্গেটে কোনো শট নিতে পারেননি রোনালদো। দ্বিতীয়ার্ধে তাকে বদলি করা উচিত ছিল কি না এমন প্রশ্নও উঠছে।

এ ব্যাপারে পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ গণমাধ্যমকে বলেছেন, বিশ্বের অন্যতম সেরা গোলদাতাকে তুলে নেওয়ার কোনো যুক্তি তিনি দেখেননি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতিপক্ষের মন্তব্য

রোনালদোর মাঠের খেলায় যে বয়সের ছাপ পড়ছে সেটি মনে করিয়ে দিয়েছেন প্রতিপক্ষেরই একজন ফুটবলার। কঙ্গোর মিডফিল্ডার এনগাল'অয়েল মুকাউ রোনালদোকে নিয়ে মন্তব্য করেছেন। তার দাবি, ৪১ বছর বয়সী পর্তুগিজ তারকাকে আটকাতে আলাদা কোনো পরিকল্পনাই করতে হয়নি তাদের।

মুকাউ বলেন, রোনালদো আগের মতো নেই। এখন তার বয়স হয়েছে। এই বয়সে আগের মতো পরিশ্রম বা দৌড়ঝাঁপ করা সম্ভব নয়।

কঙ্গোর এই ফুটবলার আরও বলেন, তবুও তার প্রতি অনেক শ্রদ্ধা আছে। তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। সর্বকালের সেরাদের একজন।

গোলের খরা

২০২২ কাতার বিশ্বকাপে ঘানার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করার পর বিশ্বকাপ মঞ্চে আর গোলের দেখা পাননি পর্তুগালের অধিনায়ক রোনালদো।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ