শেষ ষোলোতে মেসির ২০ গোল, ৩০ ম্যাচসহ যত রেকর্ড
শেষ ষোলোতে মেসির ২০ গোল, ৩০ ম্যাচসহ যত রেকর্ড

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ গোলের জয়ে আবারও ইতিহাসের পাতায় নাম লেখালেন লিওনেল মেসি। ম্যাচে দলের প্রথম গোলটি করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ২০-এ পৌঁছে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এর মধ্য দিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করেছেন তিনি।

বিশ্বকাপে প্রথম ৩০ ম্যাচের মাইলফলক

শুধু গোলই নয়, এই ম্যাচে আরও কয়েকটি অনন্য কীর্তিও গড়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ৩০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন মেসি। একই সঙ্গে তিনিই প্রথম খেলোয়াড়, যিনি বিশ্বকাপে ২০ গোলের রেকর্ড গড়লেন।

১৮ ভিন্ন দেশের বিপক্ষে গোল

কেপ ভার্দের বিপক্ষে গোল করার মাধ্যমে বিশ্বকাপে ১৮টি ভিন্ন দেশের বিপক্ষে জাল খুঁজে পাওয়ার কীর্তিও গড়েছেন মেসি, যা আর কোনো ফুটবলারের নেই।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নকআউট পর্বে সর্বোচ্চ গোল-অবদান

নকআউট পর্বে তার অবদানও পৌঁছেছে নতুন উচ্চতায়। এ পর্যন্ত শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে ১২টি গোলে সরাসরি ভূমিকা রেখেছেন তিনি। এর মধ্যে রয়েছে ৬টি গোল ও ৬টি অ্যাসিস্ট। বিশ্বকাপের নকআউটে এটি যৌথভাবে সর্বোচ্চ গোল-অবদান। এই তালিকায় ১১টি গোল-অবদান নিয়ে পরের অবস্থানে রয়েছেন পেলে ও কিলিয়ান এমবাপ্পে।

টানা আট ম্যাচে গোল

এছাড়া বিশ্বকাপে টানা আট ম্যাচে গোল করার প্রথম ফুটবলারও এখন মেসি। একই সঙ্গে একাধিক বিশ্বকাপে অন্তত সাতটি করে গোল করা ইতিহাসের প্রথম খেলোয়াড় হয়েছেন তিনি। কাতার বিশ্বকাপে সাত গোল করার পর চলমান আসরেও সেই সংখ্যায় পৌঁছে গেছেন আর্জেন্টাইন মহাতারকা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ