বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস)’ তাদের ক্ষুদ্রঋণ কার্যক্রমের জন্য ‘লোন অফিসার’ পদে মোট ৩৫০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি ‘ওয়াক-ইন-ইন্টারভিউ’ বা নির্বাচনী পরীক্ষার মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ ও কর্মস্থল
পদটির নাম: লোন অফিসার। মোট পদসংখ্যা ৩৫০টি। কর্মস্থল হবে বাংলাদেশের যেকোনো এলাকা। মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ২৩,০৮০ থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত।
আবেদনের যোগ্যতা ও বয়স
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনভিজ্ঞ প্রার্থীদের জন্য বয়সের সর্বোচ্চ সীমা ৩৫ বছর। তবে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৯ বছর হতে পারে। এই পদে ফ্রেশার বা অনভিজ্ঞদের কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।
সুযোগ-সুবিধা ও ভাতা
সংস্থাটি কর্মীদের জন্য আকর্ষণীয় সুযোগ-সুবিধা প্রদান করে। এর মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড (পিএফ), গ্র্যাচুইটি ও বাৎসরিক ইনক্রিমেন্ট সুবিধা। এছাড়াও বিমা, ক্রেডিট ভাতা, দূরত্ব ভাতা এবং মোবাইল বিল প্রদান করা হয়। কর্মীরা ১টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা এবং পিকনিক ভাতাও পাবেন। জ্বালানি বিলসহ পুরুষ কর্মীদের জন্য ফ্রি আবাসনের সুবিধা রয়েছে। নারী কর্মীদের জন্য আবাসন ভাতা ও দৈনিক যাতায়াত ভাতা প্রদান করা হয়। কুমিল্লা ও চট্টগ্রাম জোনে নিয়োগপ্রাপ্তদের জন্য বিশেষ প্রণোদনা ভাতার ব্যবস্থা রয়েছে।
অন্যান্য প্রয়োজনীয় শর্ত
প্রার্থীদের সৎ, পরিশ্রমী ও অধূমপায়ী হতে হবে। নিজস্ব মোটরসাইকেল এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। নারী প্রার্থীদের আবেদনে বিশেষ উৎসাহিত করা হয়েছে। তবে সিএসএসে কোনো আত্মীয় কর্মরত থাকলে আবেদন না করাই ভালো।
নির্বাচনী পরীক্ষার তারিখ ও স্থান
আগ্রহী প্রার্থীদের আলাদাভাবে কোনো আবেদনপত্র পাঠাতে হবে না। প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি নিচের যেকোনো একটি ঠিকানায় পরীক্ষা দিতে উপস্থিত হতে হবে:
- মাদারীপুর কেন্দ্র: ১০ জুলাই ২০২৬ (সকাল ৯টা)। স্থান: সিএসএস মোস্তফাপুর ব্রাঞ্চ, উকিল বাড়ি, ঘটমাঝি, মাদারীপুর সদর।
- ঢাকা কেন্দ্র: ২৪ জুলাই ২০২৬ (সকাল ৯টা)। স্থান: সিএসএস ঢাকা অফিস, হোল্ডিং নং-২৭৯/৬/এ, পশ্চিম মানিকদি, মিরপুর, ঢাকা-১২০৬।
পরীক্ষায় অংশগ্রহণের নিয়ম
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, ২ কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র ও সব সনদের ফটোকপিসহ পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষার দিন নগদ ১০০ টাকা ফি (অফেরতযোগ্য) জমা দিতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় ১৫ হাজার টাকা জামানত দিতে হবে, যা চাকরি শেষে লভ্যাংশসহ ফেরত দেওয়া হবে।



