ইতিহাসের পাতায় ১৯ জুন: উল্লেখযোগ্য ঘটনা ও জন্ম-মৃত্যু
ইতিহাসের পাতায় ১৯ জুন: ঘটনা, জন্ম ও মৃত্যু

প্রবাদে বলা হয়, 'সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না।' সময়ের প্রবাহে প্রতিটি দিনই পরিণত হয় ইতিহাসের অংশে। আজকের বর্তমানই আগামী দিনের অতীত, আর সেই অতীতের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোই স্থান পায় ইতিহাসের পাতায়। আজ ১৯ জুন ২০২৬, শুক্রবার। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন একনজরে জেনে নেয়া যাক, ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনাবলি

  • ১৪৬৪ - ফ্রান্সের রাজা একাদশ লুই ডাক ব্যবস্থা চালু করেন।
  • ১৬২১ - তুরস্কের সেনাবাহিনীর কাছে পরাজিত হয় গ্রিস।
  • ১৮২৯ - ব্রিটেনে আইন পাশের মাধ্যমে মেট্রোপলিটান পুলিশ প্রতিষ্ঠা করা হয়।
  • ১৮৬১ - অ্যানহেইম পোস্ট অফিস প্রতিষ্ঠিত হয়।
  • ১৮৬২ - যুক্তরাষ্ট্রে দাস প্রথা বিলুপ্ত হয়।
  • ১৮৬৭ - অস্ট্রিয়ার যুবরাজ ম্যাক্সিমিলানকে ফাঁসি দেয়া হয়।
  • ১৮৭৭ - ভূমি থেকে আকাশে উলম্বভাবে উড্ডয়নের ও আকাশ থেকে ভূমিতে অবতরণের এবং আকাশে স্থির থাকার যান তথা আদিযুগের হেলিকপ্টার পরীক্ষা করা হয়।
  • ১৯১১ - পর্তুগালকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।
  • ১৯২১ - ব্রিটেনে আদমশুমারি হয়।
  • ১৯৪৩ - টেক্সাসে জাতিগত দাঙ্গা হয়।
  • ১৯৪৪ - ফিলিপিন সাগরে যুদ্ধ শুরু হয়।
  • ১৯৫১ - নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো নামক সামরিক জোট গঠন করা হয়।
  • ১৯৫৩ - গুপ্তচরবৃত্তির অভিযোগে আমেরিকার বিপ্লবী দম্পতি জুলিয়াস রোজেনবার্গ ও এথেল রোজেনবার্গের মৃত্যুদণ্ড।
  • ১৯৬১ - কুয়েত স্বাধীনতা লাভ করে।
  • ১৯৬৮ - পাকিস্তানের ইতিহাসের বহুল আলোচিত আগরতলা ষড়যন্ত্র মামলার (রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য) শুনানি শুরু।
  • ১৯৮৯ - পোল্যান্ডের সাধারণ নির্বাচনে লেস ওয়ালেসার নেতৃত্বাধীন সলিডারিটি নিরঙ্কুশ বিজয় অর্জন করে।
  • ১৯৯৩ - জাপানে মিয়াজাওয়া সরকারের পতনের পর এক মাসের মধ্যে সংসদ নির্বাচন হবে বলে ঘোষণা করা হয়।

জন্ম

  • ১৩০১ - জাপানের যুবরাজ মরিকুনি।
  • ১৫৯৫ - গুরু হরগোবিন্দ, ষষ্ঠ শিখ গুরু।
  • ১৬২৩ - ব্লেজ পাস্কাল, ফরাসি গণিতজ্ঞ, পদার্থবিদ, উদ্ভাবক, লেখক এবং ক্যাথলিক দার্শনিক।
  • ১৮৫১ - বিলি মিডউইন্টার, ইংরেজ ক্রিকেটার।
  • ১৮৯৬ - রজনীপাম দত্ত, বিশিষ্ট সাংবাদিক ও ব্রিটিশ কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা-সভ্য।
  • ১৮৯৬ - ওয়ালিস সিম্পসন, মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজকর্মী।
  • ১৮৯৭ - সিরিল নরম্যান হিনশেলউড, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ ভৌত রসায়নবিদ।
  • ১৯০১ - রাজচন্দ্র বসু, প্রখ্যাত ভারতীয় গণিতবিদ ও পরিসংখ্যানবিদ।
  • ১৯০৩ - ওয়ালি হ্যামন্ড, ইংল্যান্ডের একজন টেস্ট ক্রিকেটার এবং অধিনায়ক।
  • ১৯০৬ - এর্নস্ট বরিস কাইন, জার্মান বংশোদ্ভূত ব্রিটিশ প্রাণরসায়নবিদ।
  • ১৯১০ - পল জন ফ্লোরি, মার্কিন রসায়নবিদ।
  • ১৯১৭ - যিহোশূয় নিকোমো, জিম্বাবুয়ের গেরিলা নেতা এবং রাজনীতিবিদ।
  • ১৯১৯ - পলিন কেল, আমেরিকান চলচ্চিত্র সমালোচক।
  • ১৯২২ - অউ নিলস বোর, নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী।
  • ১৯২৬ - এরনা স্নেইডার হুভার, আমেরিকান গণিতবিদ এবং উদ্ভাবক।
  • ১৯৩০ - জেনা রোলান্ডস, আমেরিকান অভিনেত্রী।
  • ১৯৪৫ - অং সান সু চি, বর্মী রাজনীতিক, কূটনীতিক এবং লেখিকা।
  • ১৯৪৭ - আহমেদ সালমান রুশদি, ব্রিটিশ ভারতীয় ঔপন্যাসিক ও প্রাবন্ধিক।
  • ১৯৫১ - আয়মান আল-জাওয়াহিরি, মিশরীয় ও বর্তমান আল কায়েদার প্রধান নেতা।
  • ১৯৫৪ - ক্যাথলিন টার্নার, আমেরিকান অভিনেত্রী।
  • ১৯৬২ - আশিস বিদ্যার্থী, ভারতীয় অভিনেতা।
  • ১৯৬৪ - বরিস জনসন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এবং লন্ডনের প্রাক্তন মেয়র।
  • ১৯৭০ - রাহুল গান্ধী, ভারতীয় রাজনীতিবিদ।
  • ১৯৭২ - জঁ দ্যুজার্দাঁ, ফরাসি অভিনেতা।
  • ১৯৭৪ - মোশতাক আহমেদ রুহী, বাংলাদেশি রাজনীতিবিদ ও সংসদ সদস্য।
  • ১৯৭৮ - জো সালডানা, আমেরিকান অভিনেত্রী।
  • ১৯৮৫ - কাজল আগরওয়াল, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
  • ১৯৯২ - কিটন জেনিংস, দক্ষিণ আফ্রিকা বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার।
  • ১৯৭৬ - স্মরণজিৎ চক্রবর্তী, বাঙালি সাহিত্যিক।

মৃত্যু

  • ৬২৬ - সোগা নো উমাকো, সোগা নো ইনামের জাপানি পুত্র।
  • ১৩৫০ - ফাখরুল মুহাক্বেক্বীন, ইসলামি আইনবিদ ও পণ্ডিত।
  • ১৭৪৭ - নাদের শাহ, ইরানের শাহ ও আফসারিদ রাজবংশের প্রতিষ্ঠাতা।
  • ১৮৪৪ - এতিয়েন জফ্রোয়া সাঁ-হিলের, ফরাসি প্রাণীবিদ ও জীববিজ্ঞানী।
  • ১৯০২ - জন ডালবার্গ, ইংরেজ ইতিহাসবিদ।
  • ১৯০৭ - উমেশচন্দ্র দত্ত, সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ।
  • ১৯১৯ - অক্ষয় কুমার বড়াল, উনিশ শতকের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি।
  • ১৯৬২ - ফ্রাংক বোরজেগি, মার্কিন চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা।
  • ১৯৮১ - সুভাষ মুখোপাধ্যায়, ভারতীয় চিকিৎসক, ভারতে প্রথম এবং পৃথিবীর দ্বিতীয় নল-জাত শিশু দুর্গার সৃষ্টিকর্তা হিসেবে স্বীকৃত।
  • ১৯৮২ - নলিনী দাস, ভারতের স্বাধীনতা সংগ্রামী।
  • ১৯৯৬ - স ম আলাউদ্দীন, মুক্তিযোদ্ধা, সাতক্ষীরার সাবেক এমএলএ।
  • ২০০৮ - বরুণ সেনগুপ্ত, ভারতীয় সাংবাদিক, কলকাতার বাংলা দৈনিক 'বর্তমান'-এর প্রতিষ্ঠাতা।
  • ২০২০ - রাম চাঁদ গোয়ালা, বাংলাদেশের প্রথম বাম-হাতি স্পিনার।