পবিত্র হজ শেষে দেশে ফিরেছেন ৬৬ হাজার ১৭৪ জন হাজি, মৃত্যু ৫৫ জনের
হজ শেষে দেশে ফিরেছেন ৬৬ হাজার ১৭৪ জন, মৃত্যু ৫৫

পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৬৬ হাজার ১৭৪ জন হাজি। গত বৃহস্পতিবার (২৫ জুন) পর্যন্ত তারা দেশে ফেরেন। একই সঙ্গে সৌদি আরবে হজে গিয়ে মৃত্যুবরণ করেছেন ৫৫ জন। হজ বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।

সরকারি ও বেসরকারি মাধ্যমের হাজি ফেরত

বুলেটিন জানায়, দেশে প্রত্যাবর্তনকারী সরকারি মাধ্যমের হাজির সংখ্যা ৪ হাজার ৪৫৯ জন। বেসরকারি মাধ্যমের ৬১ হাজার ৭১৫ জন হাজি দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ৩০ হাজার ৫৭৩ জন হাজি, সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ২২ হাজার ৭২৯ জন, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৮ হাজার ৬৭২ জন এবং অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে সৌদি আরব ত্যাগ করেছেন ৪ হাজার ২০০ জন হাজি।

ফিরতি ফ্লাইটের সংখ্যা

এখন পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ১৮০টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৯৭টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৬১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২২টি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হজে মৃত্যুবরণকারী

সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন ৫৫ জন বাংলাদেশি হাজি। মৃতদের মধ্যে পুরুষ ৩৭ ও মহিলা ১৮ জন।

হজ ২০২৬ এর কার্যক্রম একনজরে

এ বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত লিড হজ এজেন্সির সংখ্যা ৩০টি। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ছিল ২১ মে। সরকারী হজযাত্রীর কোটা ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারী হজযাত্রীর কোটা ৭৩ হাজার ৯৩৫ জন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট আগামী ৩০ জুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ