ফ্রান্স বনাম সেনেগাল: বিশ্বকাপে প্রথম ম্যাচে ফ্রান্সের শক্তিশালী একাদশ
ফ্রান্স বনাম সেনেগাল: বিশ্বকাপে প্রথম ম্যাচে ফ্রান্সের একাদশ

এবারের বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল হিসেবে বিবেচিত হচ্ছে দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ সময় রাত দিবাগত রাত ১টায় নিজেদের প্রথম ম্যাচে সেনেগালের বিপক্ষে মাঠে নামবে ফরাসিরা। এই ম্যাচে শক্তিশালী দল নিয়েই মাঠে নামছে ফ্রান্স। একাদশে রয়েছেন দুই তারকা কিলিয়ান এমবাপ্পে ও উসমান ডেম্বেলে। দু'জনেই দুর্দান্ত ফর্মে রয়েছেন।

ফ্রান্সের সাম্প্রতিক ফর্ম

ফ্রান্সের সাম্প্রতিক ফর্ম তাদের তৃতীয় শিরোপা জয়ে দারুণ আশাবাদী করে তুলছে। শেষ চার ম্যাচের তিনটিতেই জিতেছে তারা। এর মধ্যে কলম্বিয়া (৩-১) এবং ব্রাজিলের (২-১) বিরুদ্ধে জয় উল্লেখযোগ্য। অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের গতি এবং ওলিসে-ডেম্বেলেদের আক্রমণভাগ যেকোনো রক্ষণভাগ ভেঙে চুরমার করতে প্রস্তুত।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফ্রান্সের একাদশ

  • গোলরক্ষক: মাইক মাইনিয়ঁ
  • ডিফেন্ডার: দায়োত উপামেকানো, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, থিও হার্নান্দেজ
  • মিডফিল্ডার: অরেলিয়াঁ চুয়ামেনি, আদ্রিয়াঁ রাবিও
  • ফরোয়ার্ড: উসমান ডেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, দেজিরে দুয়ে

সেনেগালের একাদশ

  • গোলরক্ষক: এদুয়ার্দ মেন্দি
  • ডিফেন্ডার: ক্রেপিন দিয়াতা, কালিদু কুলিবালি, মুসা নিয়াখাতে, এল হাজি মালিক দিউফ
  • মিডফিল্ডার: লামিনে কামারা, ইদ্রিসা গেয়ে, পাপে গেয়ে
  • ফরোয়ার্ড: ইসমাইলা সার, নিকোলাস জ্যাকসন, সাদিও মানে