বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে শনিবার (৪ জুলাই) ফিলাডেলফিয়া স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৩টায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামছে ফ্রান্স। ম্যাচটি শুরু হওয়ার আগে থেকেই অত্যধিক তাপমাত্রা ও বজ্রঝড়ের মতো প্রতিকূল আবহাওয়ার শঙ্কা ছিল। খেলার শুরুর ঘণ্টাখানেক আগেও তেমনই ইঙ্গিত মিলেছে।
৩৮ ডিগ্রি তাপমাত্রা ও বজ্রঝড়ের আশঙ্কা
নিয়মানুযায়ী, ম্যাচ শুরু বা চলাকালে আবহাওয়ার কারণে দীর্ঘ বিরতি কিংবা খেলা স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে সেখানে ৩৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে বলে উল্লেখ করেছে দ্য গার্ডিয়ান।
শুরুর একাদশ প্রকাশ
এদিকে শুরুর একাদশ প্রকাশ করেছে উভয় দল। চোটের কারণে শেষ ষোলোর ম্যাচ থেকে মিডফিল্ডার অরেলিয়াঁ চুয়ামেনি ছিটকে গেছেন। তার বদলে একাদশে ঢুকেছেন মানু কোনো।
অন্যদিকে, জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোয় ওঠা প্যারাগুয়ে একাদশে তিনটি পরিবর্তন এনেছে। হোসে কানালে, দামিয়ান বোবাদিলা ও গ্যাব্রিয়েল আভালোসের পরিবর্তে শুরুর একাদশে নেওয়া হয়েছে গুস্তাভো ভেলাকুয়েজ, দিয়েগো গোমেজ ও ওমর আলদেরেতেকে।
ফ্রান্সের একাদশ
ফ্রান্সের একাদশ: মাইক মাইগনান (গোলরক্ষক), জুলস কুন্দে, দায়োত উপামেকানো, উইলিয়াম সালিবা, লুকাস দিনিয়ে, মানু কোনো, আদ্রিয়াঁ রাবিও, মাইকেল ওলিসে, উসমান দেম্বেলে, ব্র্যাডলি বারকোলা ও কিলিয়ান এমবাপ্পে।



