মিসর-অস্ট্রেলিয়া ম্যাচ ১-১, অতিরিক্ত সময়ে গড়ালো
মিসর-অস্ট্রেলিয়া ১-১, অতিরিক্ত সময়ে গড়ালো

বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে মিশর। ম্যাচের শুরু থেকেই লিড পেয়েছিল মোহাম্মদ সালাহর দল। তবে দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোলে কপাল পুড়ে মিশরের। নির্ধারিত ৯০ মিনিট শেষে ১–১ সমতায় শেষ হয় মিসর–অস্ট্রেলিয়া ম্যাচ। তাই ফল নির্ধারণে এখন খেলা হবে অতিরিক্ত ৩০ মিনিট। এই ৩০ মিনিটেও ফল না আসলে ভাগ্য নির্ধারণ হবে টাইব্রেকারে।

ম্যাচের শুরুতে মিশরের লিড

ম্যাচের ১৩ মিনিটের মাথায় অস্ট্রেলিয়ার বিপক্ষে গোলের দেখা পায় মিশর। গোল করে দলকে এগিয়ে দিয়েছেন ইমান আশুর। ফ্রি-কিক থেকে দারুণ এক পরিকল্পিত আক্রমণ সাজায় মিশর। মোহাম্মদ সালাহ সরাসরি শট না নিয়ে ছোট পাস দেন ইমান আশুরকে। আশুরের প্রথম শটটি প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে। তবে বলটি বিপদমুক্ত করতে পারেনি অস্ট্রেলিয়া। আবারও বল ভেসে আসে বক্সে, নিখুঁত হেডে বল জালে জড়ান আশুর। এতেই লিড পায় মিশর।

দ্বিতীয়ার্ধে সমতা ও অতিরিক্ত সময়

এরপর গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে অস্ট্রেলিয়া। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি তারা। এতে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় অস্ট্রেলিয়াকে। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় অস্ট্রেলিয়া। একপর্যায়ে আত্মঘাতী গোলে সমতা ফেরায় তারা। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ