ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মাঠে নেমে পড়ার ইচ্ছা জাগে। কিন্তু শহরে মাঠের অভাবে টার্ফই ভরসা। কৃত্রিম ঘাসের টার্ফে ৫ থেকে ৯ জনের দল নিয়ে ৯০ মিনিটের স্লটে খেলা যায়। ঢাকায় বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা টার্ফগুলোর ঠিকানা, ফোন নম্বর ও ভাড়ার তালিকা দেওয়া হলো।
তেজগাঁও ও হাজারীবাগ এলাকার টার্ফ
তেজগাঁওয়ের টার্ফ নেশনে তিনটি টার্ফ আছে। এক্সিকিউটিভ মঞ্জু হোসেন জানান, সকাল ৭টা থেকে রাত ১টা পর্যন্ত বিভিন্ন স্লটে খেলা যায়। দিনে ২ হাজার ৫০০, সন্ধ্যায় ৩ হাজার টাকা। ঠিকানা: ১১৫-১১৬, তেজগাঁও, ঢাকা। ফোন: ০১৮১৪-৪৬০০০০। ওয়েবসাইট: www.turfnationbd.com।
হাজারীবাগের মনেশ্বর রোডে ডিএসএফ টার্ফ। ম্যানেজার কামরুল হাসান জানান, সকাল সাড়ে ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত খেলা যায়। দিনে ৩ হাজার ৫০০, সন্ধ্যার পর ৪ হাজার টাকা। ঠিকানা: ৪৮/১ হাজারীবাগ মনেশ্বর রোড, ঢাকা-১২০৫। ফোন: ০১৬৭৪-৯১১০৯৬।
মোহাম্মদপুর ও মিরপুরের টার্ফ
মোহাম্মদপুর ফিউচার টাউনে গোসেভেন টার্ফ। সকাল সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত খেলা যায়। দিনে ৩ হাজার, সন্ধ্যা ও রাতে ৪ হাজার টাকা। ঠিকানা: প্লট ০১, অ্যাভিনিউ রোড, ব্লক-ই, মোহাম্মদপুর ফিউচার টাউন লিমিটেড, ঢাকা। ফোন: ০১৭০৩-২৩১১৭৬।
মিরপুরের বাবলস সপ্তাহের সাতদিন খোলা থাকে। শুক্র ও শনিবার দিনে ৪ হাজার, রাতে ৫ হাজার টাকা; অন্য দিন দিনে ৩ হাজার ৫০০, রাতে ৪ হাজার টাকা। ঠিকানা: ১৩-১৪, মল্লিক টাওয়ার, জু রোড, মিরপুর ১, ঢাকা-১২১৬। ফোন: ০১৩২৫-২৭৬৮৬৮।
মিরপুর সাগুফতায় ডিবক্স স্পোর্টস কমপ্লেক্সে বাইরে ও ভেতরে খেলার সুবিধা। ৬-এ সাইড ম্যাচের জন্য ভালো। সকাল ৬টা থেকে রাত সাড়ে ৩টা পর্যন্ত খেলা যায়। দিনে ৩ হাজার, রাতে ৪ হাজার ৫০০ টাকা; ছুটির দিনে ৩ হাজার ৫০০, রাতে ৫ হাজার টাকা। ঠিকানা: প্লট-২১৭, ব্লক-বি, রোড-৩, সাগুফতা, মিরপুর, ঢাকা-১২১৬। ফোন: ০১৯১৮-৯৭৯৯৯৯।
ঢাকা ক্যান্টনমেন্টের মাটিকাটা রোডে ক্লাব ভোল্টা। ৭-এ সাইড বড় টার্ফ মাঠ। ঠিকানা: ২৫৭/এ, মাটিকাটা রোড, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা। ফোন: ০১৭৯৭-৮১৯৬০০।
প্রিমিয়াম ও উত্তরার টার্ফ
শেফস টেবিল কোর্ট সাইডে তিনটি মাঠ আছে। টার্ফ ফিফা অথরাইজড। রবি থেকে বৃহস্পতিবার বেলা ৩টা থেকে রাত ১১টা, ছুটির দিন সকাল সাড়ে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা। টার্ফ ফিল্ড ৬ হাজার ৫০০, ন্যাচারাল গ্রাস ফিল্ড ৫ হাজার ৫০০ টাকা। ঠিকানা: ১০০ ফিট রোড, মাদানী অ্যাভিনিউ, ঢাকা। ফোন: ০১৬০৭-০৪৫৯৫৭।
উত্তরার নর্থ অ্যারেনা জনপ্রিয়। কো-ফাউন্ডার আলভি ইসলাম জানান, সকাল সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত স্লট। দিনে ৩ হাজার, রাতে ৩ হাজার ৫০০ টাকা। ঠিকানা: প্লট-২, রোড-৩২/এ, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০। ফোন: ০১৯৯৬-৪০৪৮৭৩।
উত্তরা দিয়াবাড়ি মোড়ে গ্যালাক্টিকস স্পোর্টস প্যাভিলিয়নে ৬-এ সাইড টার্ফ। সকালে ২ হাজার, রাতে ৩ হাজার টাকা। ভোর ৬টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত খেলা যায়। ঠিকানা: দিয়াবাড়ি মোড়, উত্তরা, ঢাকা-১২৩০। ফোন: ০১৭২৭-৪৩৭০৭৭।
উত্তরা ১৫ এইচ সেক্টরে টার্ফ টেন্ট। সকাল ৭টা থেকে রাত দেড়টা পর্যন্ত খেলা। দিনে ২ হাজার ৫০০, রাতে ৩ হাজার টাকা। ঠিকানা: প্লট ২, সেক্টর ১৫ এইচ, অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি রোড, উত্তরা, ঢাকা। ফোন: ০১৩১৭-৮৮৪৪২২।
বসুন্ধরা ও ভাটারার টার্ফ
বসুন্ধরায় টপ টার্ফে আগে শুধু ক্রিকেট ছিল, এই মাসে ফুটবল চালু হচ্ছে। দিনে ২ হাজার, রাতে ২ হাজার ৫০০ টাকা। সকাল ৬টা থেকে রাত ৩টা পর্যন্ত খেলা। ঠিকানা: ক-৯/এ, বসুন্ধরা আর/এ এন্ট্রি গেট, হাজী লতিফ ম্যানশন, ঢাকা-১২২৯। ফোন: ০১৯১৯-৪৮৭০৫৬।
বসুন্ধরায় স্পোর্টস গ্রিলের ম্যানেজার মো. সজীব জানান, সকাল ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত স্লট। দিনে ৩ হাজার ৫০০, রাতে ৪ হাজার টাকা; শুক্র ও শনিবার ৪ হাজার ৫০০ টাকা। ঠিকানা: রোড-৯, ব্লক-জি, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯। ফোন: ০১৭৪৯-৯৯৩৫০৩।
ভাটারা ঢালিবাড়ীতে অফসাইড-হোম অব ফুটবল টার্ফে ৬-এ সাইড মাঠ ও সাঁতারের সুযোগ। সকাল সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৩টা পর্যন্ত খেলা। দিনে ৩ হাজার, রাতে ৪ হাজার টাকা। ঠিকানা: আবদুস সোবহান ঢালী রোড, ঢালিবাড়ী, ভাটারা বসুন্ধরা, ঢাকা।
বসুন্ধরা মেইন গেটের কাছে জ্যাফ এরিনা ও একাডেমি। দুপুর সাড়ে ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত সাধারণ স্লট। বিশেষ স্লটে সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৪ হাজার, বেলা আড়াইটা থেকে রাত ২টা পর্যন্ত ৪ হাজার ৫০০ টাকা। ঠিকানা: বসুন্ধরা মেইন গেট, ঢাকা-১২২৯। ফোন: ০১৩০৪-২২৯১৫৮।
যমুনা ফিউচার পার্কের ছাদে ডিবক্স জেএফপি রুফটপ স্পোর্টস কমপ্লেক্স। ৫-এ সাইড ফুটবল। দিনে ২ হাজার ৫০০, রাতে ৩ হাজার ৫০০ টাকা। ঠিকানা: রুফটপ, যমুনা ফিউচার পার্ক, কুড়িল, বারিধারা, ঢাকা-১২২৯। ফোন: ০১৯১৮-৯৭৩৯৯৯।
শ্যামলী, মোহাম্মদপুর ও হাজারীবাগের অন্যান্য টার্ফ
শ্যামলী পদচারী-সেতুর পাশে এসপিআর ফিট অ্যান্ড ফুয়েল অ্যারেনা। সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত খেলা। দিনে ২ হাজার ৫০০, রাতে ৩ হাজার ৫০০ টাকা। ঠিকানা: শ্যামলী টাওয়ার শপিং কমপ্লেক্সের পঞ্চম তলা, ঢাকা-১২০৭। ফোন: ০১৬৭৬-৫৭৫৯৫০।
মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনে আলফা স্পোর্টস। বিশেষ ছাড়ে ১ হাজার ২০০ টাকায় ৯০ মিনিটের স্লট। ঠিকানা: প্লট-২১, রোড-৯, ব্লক-বি, ঢাকা উদ্যান, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭। ফোন: ০১৭৮৩-১৪৯৬০০।
হাজারীবাগের সদরঘাট-গাবতলী রোডে টেকক্রেজ অ্যারেনায় ৫-এ সাইড ম্যাচ। ঠিকানা: ৩৮২/১ হাজারীবাগ, সদরঘাট-গাবতলী রোড, ঢাকা-১২০৯। ফোন: ০১৩৩৯-৮৯৫৯৪১।
হাজারীবাগ বেড়িবাঁধের পাশে ডাক্কা টার্ফ। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২ হাজার ৫০০, সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ৩ হাজার টাকা। ঠিকানা: ৬/৪ এফ, হাজী মোমিন স্টেট, কালুনগর, হাজারীবাগ বেড়িবাঁধ, ঢাকা ১২০৯। ফোন: ০১৩৩৩-৩৭০৯৫১।
হাজারীবাগ বেড়িবাঁধে রিভারশোর স্পোর্টস অ্যারেনা। সকাল ৭টা থেকে রাত ৩টা পর্যন্ত খেলা। দিনে ৩ হাজার ৫০০, রাতে ৪ হাজার ৫০০ টাকা। ঠিকানা: সালাম সর্দার রোড, বেড়িবাঁধ, হাজারীবাগ, ঢাকা-১২০৯। ফোন: ০১৮৯৪-৭৭৭২৭৭।
খিলক্ষেত, যাত্রাবাড়ী, ডেমরা ও কেরানীগঞ্জের টার্ফ
খিলক্ষেতে মেট্রোপ্লেক্স স্পোর্টিং কমপ্লেক্স সম্পূর্ণ ইনডোর। সকাল ৬টা থেকে রাত ৩টা পর্যন্ত খেলা। প্রতি ৯০ মিনিটের স্লট ৩ হাজার টাকা। ঠিকানা: খিলক্ষেত (আশিয়ান মেডিকেল কলেজের পাশে), ঢাকা। ফোন: ০১৮১৭-৬৬১৫১১।
সেগুনবাগিচায় আজিজ মঞ্জিল স্পোর্টস কমপ্লেক্স। সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত খেলা। দিনে ২ হাজার ৫০০, সন্ধ্যা ও রাতে ৩ হাজার ৫০০ টাকা। ঠিকানা: ৩/৫, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা-১০০০। ফোন: ০১৭২৩-৪৫২৯৭৬।
যাত্রাবাড়ীর মাতুয়াইলে গ্রাউন্ড আলফায় ৭-এ সাইড টার্ফ। ২৪ ঘণ্টা খেলা। দিনে ১ হাজার ৪০০, রাতে ২ হাজার ৮০০ টাকা। ঠিকানা: ইসলামনগর, হাশেম রোড, মাতুয়াইল, যাত্রাবাড়ী, ঢাকা। ফোন: ০১৯৪৮-১৪৫০৬৫।
শনির আখড়ায় স্কাই টার্ফে ৭-এ সাইড ম্যাচ। ২৪ ঘণ্টা খেলা। দিনে ১ হাজার ৬০০, সন্ধ্যার পর ২ হাজার ৮০০ টাকা। ঠিকানা: ১/১, মেঘনা শপিং কমপ্লেক্স, রফিকুল ইসলাম রোড, গোবিন্দপুর, শনির আখড়া, ঢাকা। ফোন: ০১৮৮৭-৮৭৬৫৮০।
কেরানীগঞ্জের আটিবাজারে গ্রিনফিল্ড স্পোর্টস জোনে ৯-এ সাইড ম্যাচ। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪ হাজার ২০০, দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪ হাজার ৮০০, সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ৫ হাজার ৪০০ টাকা। ঠিকানা: ব্লক এইচ, রোড ৭-৮, আটিবাজার, কেরানীগঞ্জ, ঢাকা। ফোন: ০১৩৩৫-১৮২৯২৯।
ডেমরায় দ্য প্লেমেকার্স অ্যারেনায় ৬-এ সাইড ম্যাচ। ২৪ ঘণ্টা খেলা। দিনে ১ হাজার ৫০০-২ হাজার, সন্ধ্যার পর ২ হাজার ৫০০-৩ হাজার টাকা। ঠিকানা: মানিকদিয়া, ডেমরা, ঢাকা। ফোন: ০১৭৮৮-৮৯৫৫৬।
ডেমরায় মহাকাশ টার্ফ। ২৪ ঘণ্টা খেলা। দিনে ১ হাজার, রাতে ২ হাজার টাকা; বৃহস্পতি, শুক্র ও শনিবার রাতে ২ হাজার ৫০০ টাকা। ঠিকানা: মহাকাশ টার্ফ, ডেমরা। ফোন: ০১৬০৫-০৯০৮৭৬।



