ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে এগিয়ে ব্রাজিল, অপ্টার সিমুলেশনে জয়ের সম্ভাবনা ৬৯.৬%
ব্রাজিল-স্কটল্যান্ড: জয়ের সম্ভাবনা ৬৯.৬% ব্রাজিলের

ফুটবল বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে আজ স্কটল্যান্ডের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ডরক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায় ম্যাচটি শুরু হবে।

গ্রুপ সি-তে বর্তমান অবস্থান

গ্রুপ ‘সি’-তে তৃতীয় স্থান নিশ্চিত করেছে স্কটল্যান্ড। ব্রাজিলের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে জয় পেলে নকআউটে উঠে যাবে তারা। হাইতিকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলেও পরের ম্যাচে মরক্কোর কাছে ১-০ ব্যবধানে হেরে যায় স্কটল্যান্ড।

অন্যদিকে গ্রুপপর্বে এখনও পর্যন্ত শীর্ষে আছে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ১-১ ড্রয়ের পর হাইতিকে ৩-০ গোলে হারিয়ে শক্ত অবস্থানে তারা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অতীত রেকর্ড ও বর্তমান শক্তি

বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড দুর্দান্ত। ১৯৭৪ সালের পর থেকে তিনটি জয় এবং একটি ড্র করেছে তারা। ফলে সবকিছু বিবেচনায় বেশ এগিয়ে কার্লো আনচেলত্তির দল। পাশাপাশি ব্রাজিলের আক্রমণভাগের শক্তি বাড়াতে এই ম্যাচে ফিরছেন নেইমার জুনিয়র।

স্কটল্যান্ডের হয়ে নজর থাকবে তরুণ উইঙ্গার বেন গ্যানন-ডোকার এবং মিডফিল্ডার লুইস ফার্গুসনের ওপর। বিশেষ করে ফার্গুসন এখন পর্যন্ত ট্যাকল ও ডুয়েলে দলের শীর্ষে আছেন। ইনজুরি সমস্যা থাকলেও স্কটল্যান্ড শিবির বেশ আত্মবিশ্বাসী। ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়ার সুযোগ হাতছাড়া করতে চায় না তারা।

অপ্টার সিমুলেশন ও সম্ভাবনা

তবে অপ্টার সুপার কম্পিউটার ২৫ হাজার সিমুলেশনের ভিত্তিতে আজ ব্রাজিলকেই এগিয়ে রাখছে। তাদের হিসাব অনুযায়ী, ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৬৯.৬ শতাংশ। স্কটল্যান্ডের জয়ের সম্ভাবনা ১২.২ শতাংশ, আর ড্রয়ের সম্ভাবনা ১৮.২ শতাংশ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ