গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন
গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন

গাজীপুরে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে সিলেট স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করেন। একই সময়ে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচারের মাধ্যমে গাজীপুর জেলায়ও এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠান

গাজীপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহাম্মদ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মেয়র মজিবুর রহমান, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন আইউবী, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হেসেন সরকার এবং জেলা পরিষদের প্রশাসক চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী প্রমুখ।

অংশগ্রহণ

উদ্বোধনী অনুষ্ঠানটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক স্থানীয় নেতাকর্মী উপভোগ করেন। এই কর্মসূচির মাধ্যমে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ