পুরান ঢাকায় বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা, দেয়ালে মেসি-রোনালদোর গ্রাফিতি
পুরান ঢাকায় বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা, দেয়ালে মেসি-রোনালদোর গ্রাফিতি

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় সূত্রাপুরের দেয়ালে আঁকা হয়েছে লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও ক্রিস্টিয়ানো রোনালদোর গ্রাফিতি। দেয়ালচিত্রের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে এক কিশোর।

সেলুনে প্রিয় দলের জার্সি

সূত্রাপুরের এক সেলুনে যাঁরা চুল কাটছেন, তাঁদের গায়ের প্রিয় দলের জার্সি।

পেলের প্রতিকৃতি ও রঙিন দেয়ালচিত্র

‘গোল’ লেখা রঙিন দেয়ালচিত্র আর ব্রাজিলের কিংবদন্তি পেলের প্রতিকৃতি ফুটে উঠেছে হেমেন্দ্র দাস রোডের গলির দেয়ালে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশ্বকাপের প্রতীক ও কর্মব্যস্ততা

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রতীক আঁকা দেয়ালচিত্রের পাশে চলছে কর্মব্যস্ততা। উৎসব আর জীবিকার গল্প যেন মিলেমিশে একাকার।

বিভিন্ন দেশের পতাকা ও গ্রাফিতি

বিভিন্ন দেশের পতাকা ও ফুটবলভিত্তিক গ্রাফিতিতে সাজানো হয়েছে হেমেন্দ্র দাস রোডের গলিপথ। বিশ্বকাপের আবহে রঙিন হয়ে উঠেছে পুরো এলাকা।

বাঙালির ফুটবল–আবেগ

দেয়ালে আঁকা ব্রাজিলের পতাকা এবং পাশে হেঁটে যাওয়া এক পথচারী—বাঙালির ফুটবল–আবেগের এক চিরচেনা রূপ।

‘Wanna Play?’ প্রশ্ন

‘Wanna Play?’—দেয়ালচিত্রের এই এক প্রশ্নই যেন পুরো এলাকার ফুটবল উন্মাদনাকে জাগিয়ে তোলে।

নেইমারের গ্রাফিতি ও যাপিত জীবন

ব্রাজিলের জার্সি, মাথায় ক্যাপ আর দেয়ালে আঁকা নেইমারের গ্রাফিতি—ফুটবল উন্মাদনা যখন যাপিত জীবনের অংশ।

দূর দেশের ফুটবল প্রেম ও নিজ দেশের আবেগ

দূর দেশের ফুটবল প্রেম আর নিজের দেশের আবেগ যখন একই সুতায় (তারের জটলায়) বাঁধা পড়ে।

শিশুদের আগ্রহে ফুটবল

বিশ্বকাপের এ সময়ে শিশুদের আগ্রহের কেন্দ্রেও এখন ফুটবল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ