নেইমার-রাফিনহা ছাড়াই নরওয়ের বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
নেইমার-রাফিনহা ছাড়াই ব্রাজিলের একাদশ ঘোষণা

নরওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য একাদশ ঘোষণা করেছে ব্রাজিল। কোচ কার্লো অ্যানচেলোত্তি দলে একটি পরিবর্তন এনেছেন। অন্যদিকে নরওয়ের প্রথম একাদশেও একটি পরিবর্তন এসেছে।

ব্রাজিলের একাদশে নেই নেইমার-রাফিনহা

ব্রাজিল ম্যাচটি দুই তারকা ফুটবলার ছাড়াই শুরু করছে। শুরু একাদশে জায়গা হয়নি নেইমার ও বার্সেলোনা তারকা রাফিনহার। লুকাস পাকেতার জায়গায় শুরু করছেন গত ম্যাচে জয়সূচক গোল করা গ্যাব্রিয়েল মার্টিনেল্লি।

নরওয়ের একাদশে রাইটব্যাকে পরিবর্তন

নরওয়ের দলে রাইটব্যাকে পরিবর্তন এনেছেন কোচ স্ট্যালে সোলবাক্কেন। আইভরি কোস্টের বিপক্ষে রাইটব্যাকে শুরু করেছিলেন পেদ্রেসেন। ব্রাজিলের বিপক্ষে খেলছেন রায়েরসন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ব্রাজিলের লাইনআপ

  • গোলকিপার: অ্যালিসন
  • ডিফেন্ডার: দানিলো, মারকুইনস, গ্যাব্রিয়েল, সান্তোস
  • মিডফিল্ড: গুইমারেস, ক্যাসেমিরো, মার্টিনেল্লি
  • ফরোয়ার্ড: রায়ান, ভিনিসিয়ুস, কুনা

নরওয়ের লাইনআপ

  • গোলকিপার: নাইল্যান্ড
  • ডিফেন্ডার: মোলার ওলফে, হেজ্ঞেম, আজের, রায়েরসন
  • মিডফিল্ডার: প্যাট্রিক বার্গ, স্যান্ডের বার্গ, ওডেগার্ড
  • ফরোয়ার্ড: অ্যান্তোনিও নুসা, আর্লিং হালান্ড, আলেক্সেন্দার সরলথ