আবাহনীর জয় ও কিংসের ম্যাচ অচলাবস্থায় লিগ রোমাঞ্চ
আবাহনীর জয় ও কিংসের ম্যাচ অচলাবস্থায় লিগ রোমাঞ্চ

ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ লিগ লড়াই এখন চূড়ান্ত রোমাঞ্চের মুখে। আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৬তম রাউন্ডে গাজীপুরে আবাহনী লিমিটেড ২-০ গোলে পিডব্লিউডিকে হারিয়েছে। অন্যদিকে ঢাকায় বসুন্ধরা কিংস ও পুলিশ এফসির মধ্যকার ম্যাচে অচলাবস্থা দেখা দেয়।

ম্যাচের জটিলতা

ঘটনাবহুল ম্যাচের ৬৩ মিনিটে বিদেশি খেলোয়াড় বদলি নিয়ে তৈরি হওয়া জটিলতায় ৭২ মিনিট খেলা বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যাচের স্কোরলাইন ছিল ১-১।

পয়েন্ট টেবিলের সমীকরণ

শেষ পর্যন্ত এই স্কোরলাইনই থাকলে কিংসের সঙ্গে আবাহনীর পয়েন্টের ব্যবধান নেমে আসবে একে। দুই দলেরই ম্যাচ বাকি থাকবে দুটি করে। তবে ম্যাচটি কিংস জিতলে ব্যবধান থাকবে সেই তিন-ই।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দিনের অন্য ম্যাচ

দিনের অন্য ম্যাচে ফর্টিস এফসি ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে ফকিরেরপুল ইয়ংমেনসকে। ফর্টিসের হয়ে চারটি গোল করেন পা ওমর বাবু।

বিস্তারিত আসছে...

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ