বাফুফের কোচ বাছাই প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে
বাফুফের কোচ বাছাই প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

হাভিয়ের কাবরেরার উত্তরসূরী খোঁজার কাজ প্রায় শেষ করে ফেলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আপাতত প্রায় ৩০০ কোচের তালিকা থেকে ২০ জনকে বাছাই করা হয়েছে। বাছাই করে তা জাতীয় টিমস কমিটির কাছে পাঠিয়েও দেওয়া হয়েছে। সোমবার সেই কমিটির সভায় চূড়ান্ত হতে পারে সবকিছু। আবার সেখান থেকে তিনজনের একটি সংক্ষিপ্ত তালিকা হওয়ার সম্ভাবনা আছে।

বাফুফের টেকনিক্যাল ডিরেক্টরের বক্তব্য

বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু এই প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা আগেই ২০ জনের তালিকা করে পাঠিয়ে দিয়েছি। আমাদের ওপর যেসব দায়িত্ব ছিল, তা করার চেষ্টা করেছি। এখন টিমস কমিটি ঠিক করবে সবকিছু।’

আন্তর্জাতিক সাড়া

বাংলাদেশের কোচ হওয়ার জন্য ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা স্পেন ও জার্মানি থেকেও জীবন বৃত্তান্ত এসেছে। টিটু যদিও বলছেন, ‘আমরা আগে দেখবো কোচদের প্রো লাইসেন্স আছে কিনা। এরপর দেখবো জাতীয় দলে কোচ থাকাকালীন অভিজ্ঞতা কেমন ছিল, এশিয়াতে কাজ করেছে কিনা, দক্ষিণ এশিয়ার কোনও দলে ছিল না। সবমিলিয়ে তার পারফরম্যান্স কেমন; এসব নানান কিছু আসবে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির ভূমিকা

বাফুফের সদস্য ইকবাল হোসেন বলেছেন, ‘আগামীকাল আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির মিটিং আছে। আমরা অলরেডি ওই মিটিংয়ে কালকে কোচদের তালিকা হস্তান্তর করবো। নামগুলো আমরা আজ প্রকাশ করতে পারবো না। আমাদের সংক্ষিপ্ত তালিকা ম্যানেজমেন্টকে দেওয়ার পর কাল আমরা জানিয়ে দেবো পূর্ণাঙ্গ তালিকা।’

কোচদের বয়স ও অভিজ্ঞতা

কোচদের বয়স নিয়ে তার কথা, ‘বয়সের সীমাটা আমরা ৪০ থেকে ৬০ এর মধ্যেই বেশিরভাগ বাছাইয়ের চেষ্টা করেছি। কিন্তু দু’চারটা ভালো কোচও পেয়েছি যারা আসলে ৬৩ থেকে ৬৫ বছরের। আমরা তাদেরকেও রেখেছি। আসলে বয়স এখানে ফ্যাক্টর না, তার হয়তো অনেক দিক আছে, সেটা পারফরম্যান্সের দিক দিয়ে বা তার রেজাল্টের দিক দিয়ে। পাঁচ-সাতটা ন্যাশনাল টিমে কাজ করছে এরকম একজন-দুজন কোচও আছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ