ভুভুজেলা নিষিদ্ধ করল ফিফা, ২০২৬ বিশ্বকাপে শব্দযন্ত্রে নিষেধাজ্ঞা
ভুভুজেলা নিষিদ্ধ করল ফিফা, ২০২৬ বিশ্বকাপে শব্দযন্ত্রে নিষেধাজ্ঞা

প্লাস্টিকের তৈরি লম্বা বাঁশি ভুভুজেলা। ২০১০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ম্যাচে এই বাঁশি কান ঝালাপালা করে দিয়েছিল। তবে এবারের বিশ্বকাপে গ্যালারিতে ভুভুজেলা বাজিয়ে মাতামাতি করার সুযোগ পাচ্ছেন না ভক্তরা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের ভেন্যুগুলোয় ভুভুজেলা বাঁশি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ফিফার কঠোর অবস্থান

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সম্প্রতি প্রকাশিত স্টেডিয়ামের আচরণবিধিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আচরণবিধিতে বেশ কড়া অবস্থান নিয়েছে ফিফা। স্টেডিয়াম আচরণবিধি অনুযায়ী, কেবল ভুভুজেলা নয়, এয়ার হর্নসহ মাত্রাতিরিক্ত শব্দ তৈরি করে— এমন যেকোনো ধরনের যন্ত্র ১৬টি ভেন্যুর কোনোটিতেই নেওয়া যাবে না।

লেজার ও পোশাক সংক্রান্ত নিষেধাজ্ঞা

এ ছাড়া লেজার রশ্মি ছড়ায়— এমন যন্ত্র বা লেজার পয়েন্টার নেওয়াও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পোশাকের বিষয়েও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, শরীরে রং করা বা ট্যাটু আঁকাকে কোনোভাবেই পোশাক হিসেবে গণ্য করা হবে না। মাঠে নগ্ন হয়ে দৌড়ানো, শরীর প্রদর্শন বা পোশাক খুলে শরীরের সংবেদনশীল অংশ দেখানো কঠোরভাবে নিষিদ্ধ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিরাপত্তা ও শাস্তির বিধান

নিরাপত্তাঝুঁকির কারণে দর্শকদের স্টেডিয়ামে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে প্রবেশের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। আচরণবিধিতে স্পষ্ট বলা হয়েছে, এ নিয়মগুলো যারা অমান্য করবেন, তাদের স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না কিংবা স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হতে পারে। এই কঠোর পদক্ষেপের মাধ্যমে ফিফা ২০২৬ বিশ্বকাপে দর্শকদের জন্য একটি নিরাপদ ও শৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে চায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ