প্রীতি ম্যাচে নেই নেইমার, চোটের কারণে নিউ জার্সিতেই থাকবেন
প্রীতি ম্যাচে নেই নেইমার, চোটের কারণে নিউ জার্সিতেই থাকবেন

বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ প্রীতি ম্যাচে মাঠে নামছে ব্রাজিল। বাংলাদেশ সময় রবিবার (৭ জুন) ভোর ৪টায় মোহাম্মদ সালাহর মিশরের বিপক্ষে খেলবে সেলেসাওরা। তবে ম্যাচ ভেন্যু ক্লিভল্যান্ডে দলের সঙ্গে যাচ্ছেন না তারকা ফরোয়ার্ড নেইমার।

নেইমারের চোট ও চিকিৎসা

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, পায়ের মাংসপেশির চোটের নিবিড় চিকিৎসা চলায় নিউ জার্সিতেই থাকবেন নেইমার। সেখানে তার ফিজিওথেরাপি ও পুনর্বাসন কার্যক্রম চলবে। সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, “দলের সঙ্গে ক্লিভল্যান্ডে যাচ্ছেন না নেইমার। তিনি নিউ জার্সিতেই থাকবেন এবং তার শারীরিক পুনরুদ্ধার প্রক্রিয়া আরও জোরদার করা হবে।”

ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার বর্তমানে গ্রেড-২ কাফ স্ট্রেইনে ভুগছেন। এটি পায়ের পেশিতে মাঝারি ধরনের আঘাত, যেখানে পেশির কিছু অংশ ছিঁড়ে যায়। এ কারণে তিনি মাঠের বাইরে রয়েছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশ্বকাপে নেইমারের উপস্থিতি নিয়ে আশাবাদী কোচ

তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাই নেইমারকে নিয়ে কোনও ধরনের ঝুঁকি নিতে চাইছে না ব্রাজিল দল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ