সান মারিনোতে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। ঢাকা থেকে রওনা হয়ে রোমের পর সড়ক পথে আজ সোমবার বিকালে সেখানে পৌঁছায় জামাল ভূঁইয়ারা। এই বহরে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার শমিত সোমও এসে যোগ দিয়েছেন। শিগগিরই হামজা চৌধুরীর ইংল্যান্ড থেকে যোগ দেওয়ার কথা রয়েছে।
প্রতিপক্ষের অবস্থান
ফিফা র্যাঙ্কিংয়ে ২১১ নম্বরে থাকা সান মারিনো সবচেয়ে তলানির দল। বাংলাদেশ তাদের চেয়ে র্যাঙ্কিংয়ে ৩০ ধাপ এগিয়ে। তাই ইউরোপের এই দলটির বিপক্ষে জয়ের বিকল্প কিছু ভাবছেন না বাংলাদেশের হয়ে প্রথম অ্যাসাইনমেন্টে যাওয়া প্রধান কোচ টমাস ডুলি।
কোচের বক্তব্য
দেশ ছাড়ার আগে বাংলাদেশ কোচ নিজের লক্ষ্যের কথা জানিয়ে বলেছেন, ‘আমাদের দেখাতে হবে তাদের এবং আমাদের মধ্যে পার্থক্য কোথায়। তারা কেন সবার শেষে (র্যাঙ্কিংয়ের তলানিতে) এবং আমরা কেন নই, সেটা আমাদের মাঠে প্রমাণ করতে হবে।’



