ভারতে ফিফা বিশ্বকাপ সম্প্রচারের চুক্তি জি এন্টারটেইনমেন্টের সঙ্গে
ভারতে বিশ্বকাপ সম্প্রচার চুক্তি জি এন্টারটেইনমেন্টের

ভারতে বিশ্বকাপের সম্প্রচার নিয়ে ছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত কয়েকটি সম্প্রচার প্রতিষ্ঠানের সঙ্গে ফিফার আলোচনার সূত্র ধরে সেই অনিশ্চয়তার মেঘ কাটতে শুরু করে। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণাও মিলেছে। ভারতে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের জন্য দেশটির জি এন্টারটেইনমেন্টের (জি) সঙ্গে চুক্তি করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

চুক্তির আর্থিক মূল্য অপ্রকাশিত

চুক্তির আর্থিক মূল্য অবশ্য প্রকাশ করা হয়নি। এর আগে ২০২৬ ও ২০৩০ বিশ্বকাপের ভারতীয় সম্প্রচার প্যাকেজের জন্য প্রায় ১০ কোটি ডলার দাবি করেছিল ফিফা। পরে সেই মূল্য কমিয়ে ৬ কোটি ডলারে নামানো হয় বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছিল।

জি এন্টারটেইনমেন্টের বাজারে অবস্থান

এই চুক্তির ফলে ভারতের ক্রীড়া সম্প্রচার বাজারে নিজেদের অবস্থান শক্ত করার সুযোগ পেয়েছে জি এন্টারটেইনমেন্ট। বর্তমানে এ বাজারে আধিপত্য রয়েছে জিওস্টারের, যারা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে শুরু করে ইংলিশ প্রিমিয়ার লিগের মতো বড় টুর্নামেন্টের সম্প্রচারস্বত্ব ধারণ করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এর মধ্য দিয়ে আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে টুর্নামেন্ট শুরুর মাত্র ১০ দিন আগে এ চুক্তি সম্পন্ন হলো।

চুক্তির ঘোষণা আসার পর সোমবার জি এন্টারটেইনমেন্টের শেয়ারদর প্রায় ৭ শতাংশ বেড়েছে।

অতীতের সম্প্রচার ইতিহাস

এর আগে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারকারী ভায়াকম১৮–এর উত্তরসূরি জিওস্টার সম্প্রচারস্বত্বের জন্য প্রায় ২ কোটি ডলারের প্রস্তাব দিয়েছিল। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ফিফা। ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপের সম্প্রচারস্বত্বধারী সনিও এ বিষয়ে আলোচনা চালালেও শেষ পর্যন্ত কোনো দরপত্র জমা দেয়নি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ