ছবিতে বাঙালির নানা রূপ: বিশ্বকাপ থেকে প্রকৃতি
ছবিতে বাঙালির নানা রূপ: বিশ্বকাপ থেকে প্রকৃতি

বিশ্বকাপ ফুটবল বাঙালির এক আলাদা উত্তেজনা। সেই উত্তেজনায় ব্রাজিল–আর্জেন্টিনা সমর্থকেরা তাঁদের পছন্দের পতাকা টাঙিয়ে আনন্দ–উল্লাস প্রকাশ করেন। প্রায় ২০০ ফুট পতাকা টাঙিয়ে রেখেছেন দুই দলের সমর্থকেরা। ছবিটি বরিশালের নাজিরপুর উপজেলার দীঘিরজান এলাকা থেকে তোলা।

প্রচণ্ড গরমে শান্তির খোঁজে

প্রচণ্ড গরমে এখন চাওয়া একটুকরা শান্তি। সেই শান্তির খোঁজে দিশাহারা হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন কুকুর। তাড়াশ, সিরাজগঞ্জের এই ছবিটি তুলেছেন রিদয় ইসলাম।

হাটে হাঁস-মুরগি বেচাকেনা

হাটে হাঁস-মুরগি বেচাকেনার ধুম। ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে মুখর চারপাশ। সলঙ্গা বাজার, সলঙ্গা, সিরাজগঞ্জের ছবি তুলেছেন সুমন পাল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা

ঈদের ছুটিতে ফাঁকা মালিবাগ ফ্লাইওভার, নেই কোনো কোলাহল। এমন ঢাকা সব সময় থাকলে জীবনটা কতই–না উপভোগ্য হত। ৩১ মে ২০২৬ তারিখের এই ছবি তুলেছেন সুদীপ্ত কুমার হোড়।

নোয়াখালীর হাতিয়ার পর্যটনকেন্দ্র

নোয়াখালীর হাতিয়ার পর্যটনকেন্দ্র কমলার দীঘির দৃশ্য। ছবি তুলেছেন সাকিব উদ্দীন।

মাতৃত্বের ছবি

মাতৃত্ব। হাসাইল এলাকা, পদ্মা নদীর চর, টঙ্গিবাড়ী, মুন্সিগঞ্জের এই ছবি তুলেছেন অজানা ফটোগ্রাফার।

তামাকবিরোধী র্যালি

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি বাংলাদেশ-এর আয়োজনে রাজধানীতে তামাকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জাতীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। ছবি তুলেছেন মো. আশিকুর রহমান।

গ্রামীণ দৃশ্য

ন্যাড়া বেলতলায় একবারের বেশি না যেতে চাইলেও কদমতলায় বারবার যেতে চায়! ধর্মজইন, বিরল, দিনাজপুরের ছবি তুলেছেন রায়হানা তাসনিম নূরি।

মৎস্যজীবীদের ছুটে চলা

মৎসজীবীদের অবিরাম ছুটে চলা। লোহালিয়া নদী, চর জৈনকাঠী, পটুয়াখালীর ছবি তুলেছেন মেহেদী হাসান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ