চুয়াডাঙ্গায় ব্রাজিল সমর্থকদের ৮৫ হাজার টাকা জরিমানা
চুয়াডাঙ্গায় ব্রাজিল সমর্থকদের জরিমানা ৮৫ হাজার

চুয়াডাঙ্গায় ব্রাজিলের র‍্যালিতে অংশ নিতে গিয়ে মোটরসাইকেলের সাইলেন্সার পাইপ খুলে অতিরিক্ত শব্দ সৃষ্টি এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স না থাকার অভিযোগে চার ব্রাজিল সমর্থককে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৩১ মে) বিকালে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠ থেকে র‍্যালি বের হওয়ার সময় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জরিমানার পাশাপাশি চারটি মোটরসাইকেল জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আমিরুল ইসলাম বলেন, ‘ট্রাফিক পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় চারটি মোটরসাইকেলের বিরুদ্ধে উচ্চ শব্দ সৃষ্টি ও ড্রাইভিং লাইসেন্স না থাকার অভিযোগে মামলা দেওয়া হয় এবং মোট ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, ব্রাজিলের সমর্থকরা বিশ্বকাপ ফুটবল উপলক্ষে র‍্যালি বের করেছিল। কিন্তু তাদের মোটরসাইকেলের সাইলেন্সার পাইপ খুলে দেওয়ায় অতিরিক্ত শব্দ সৃষ্টি হয়, যা স্থানীয় বাসিন্দাদের ভোগান্তির কারণ হয়। এছাড়া চালকদের কেউই বৈধ ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারেননি। ট্রাফিক পুলিশের এই অভিযানকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ