মেসির সম্মানে যুক্তরাষ্ট্রে রাস্তার নাম পরিবর্তনে ভোটাভুটি
মেসির সম্মানে যুক্তরাষ্ট্রে রাস্তার নাম পরিবর্তনে ভোট

মেসির সম্মানে যুক্তরাষ্ট্রে রাস্তার নাম পরিবর্তনে ভোটাভুটি

মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলার সুবাদে লিওনেল মেসির জনপ্রিয়তা যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে বেড়েছে। আর্জেন্টাইন এই তারকার নামে নিউ জার্সির একটি রাস্তার নামকরণ হতে পারে বলে জানা গেছে। বিশ্বকাপ শুরুর আগেই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

নিউ জার্সির শহরতলি ইউনিয়ন কাউন্টির বার্কলে হাইটসের বাসিন্দারা তাদের এলাকার একটি রাস্তার নাম মেসির নামে রাখার দাবি তুলেছেন। গত বিশ্বকাপজয়ী অধিনায়ককে সম্মান জানাতেই তাদের এই প্রস্তাব। তবে শুধু দাবি তুললেই রাস্তার নাম বদল হবে না। স্থানীয় শেরম্যান অ্যাভিনিউয়ের নাম আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়কের নামে করার জন্য প্রয়োজন ভোটাভুটি। এলাকার বাসিন্দার সংখ্যা প্রায় ১৩ হাজার। তাদের মধ্যে ৪ হাজার মানুষ সরাসরি মেসির নামে রাস্তার নামকরণের পক্ষে। বাকিদের মতামত জানতে ভোটের ব্যবস্থা করা হয়েছে।

উদ্যোগটি কার?

একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উদ্যোগটি মূলত বার্কলে হাইটস ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ টাস্ক ফোর্সের। বিশ্বকাপ নিয়ে স্থানীয়দের মধ্যে আগ্রহ ও উন্মাদনা তৈরির লক্ষ্যে প্রচার শুরু করে টাস্ক ফোর্স। ভাবনা-চিন্তা করে বেছে নেওয়া হয়েছে শেরম্যান অ্যাভিনিউকে। এই রাস্তার এক প্রান্তে রয়েছে প্যাট্রিয়া স্টেশন ক্যাফে। ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি স্থানীয় আর্জেন্টাইন ফুটবল সমর্থকদের মিলনস্থল এবং আধ্যাত্মিক আশ্রয়স্থল হিসাবে পরিচিত। এটি প্রতিষ্ঠা করেছিলেন আর্জেন্টিনার নৃত্য শিল্পী ক্যারোলিনা জোকালস্কি। তাছাড়া বহু প্রবাসী আর্জেন্টাইন ওই এলাকায় বসবাস করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অধিকাংশ স্থানীয় বাসিন্দাই চান শেরম্যান অ্যাভিনিউয়ের নাম হোক মেসির নামে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শেরম্যান অ্যাভিনিউয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় ইউনিয়ন বাহিনীর অন্যতম প্রধান সেনাপতি ছিলেন উইলিয়াম টেকমশে শেরম্যান। তিনি ১৮২০ সালে ওহাইওতে জন্মগ্রহণ করেন এবং ১৮৯১ সালে মৃত্যুবরণ করেন। তার যুদ্ধের রণকৌশল অত্যন্ত কার্যকর ছিল। যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ কৌশলবিদ হিসেবে বিবেচিত তিনি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে তার নামানুসারে ‘শেরম্যান এভিনিউ’ রয়েছে। ঐতিহাসিক সেই শেরম্যান এভিনিউর নাম পাল্টে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির নামে করার দাবি জানিয়েছেন অত্র এলাকার বাসিন্দারা।

এখন দেখার বিষয়, ভোটাভুটির ফলাফল কী হয় এবং মেসির নামে রাস্তার নামকরণের প্রস্তাব বাস্তবায়িত হয় কিনা।