মালদ্বীপে ডায়মন্ড জুবলি ফুটবলে বাংলাদেশ অলিম্পিক দল
মালদ্বীপে ডায়মন্ড জুবলি ফুটবলে বাংলাদেশ দল

মালদ্বীপে ১ থেকে ১০ জুন অনুষ্ঠিত হবে ডায়মন্ড জুবলি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টটিতে অংশ নিচ্ছে বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল। আজ রবিবার ক্যাম্পে যোগ দিচ্ছেন ডাক পাওয়া ৩২ জন ফুটবলার। এই দলে নেই রোনান ও ডেকলান সুলিভান। নেই অন্য কোনো প্রবাসী ফুটবলারও।

প্রাথমিক দল ও অনুশীলন

প্রাথমিক দলটি নিয়ে সোমবার থেকে ফর্টিস মাঠে কোচ মারুফুল হকের অধীনে অনুশীলন শুরু হবে। দলটির ম্যানেজার শাহীন হাসান বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘সুলিভান ব্রাদার্স পরীক্ষার কারণে আসতে পারেনি। তানিনের চোট ও ইউসুফের পাসপোর্ট জটিলতায় আসতে পারে নি। তবে আমরা চেষ্টার কোনও ত্রুটি করিনি। এছাড়া লিগে যারা ভালো করেছেন তাদের নিয়েই দল গঠন করা হয়েছে। তারুণ্য নির্ভর দল নিয়েই আমাদের প্রস্তুতি শুরু হচ্ছে।’

বাংলাদেশ অলিম্পিক দল

দলে রয়েছেন মেহেদী হাসান শ্রাবণ, সাকিব আল হাসান, ইসহাক আকন্দ, মোহাম্মদ আসিফ, শরিফ উদ্দিন নীরব, জাহিদ হাসান শান্ত, আলফাজ মিয়া, মিঠু চৌধুরী, রাসেল হোসেন, রিমন হোসেন, রাতুল, ইউসুফ আলী, ইসমাইল হোসেন, মানিক হোসেন মোল্লা, শফিউল হোসেন, নাজমুল হুদা ফয়সাল, ইফতিয়ার হোসেন, চন্দন রায়, মজিবুর রহমান জনি, জুয়েল মিয়া, নাজিম উদ্দিন, রাব্বী হোসেন রাহুল, সাজেদ হাসান জুম্মন নিঝুম, মুরশেদ আলী, সৌরভ দেওয়ান, আসাদুল মোল্লা, ইয়াসিন আরাফাত সিফাত, পিয়াস আহমেদ নোভা, আল আমিন, মোহাম্মদ মানিক, মইনুল ইসলাম মইন ও প্রণয় ইনোসেন্ট মারান্ডি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ