ম্যানুয়াল নয়্যারকে নিয়ে জার্মানির বিশ্বকাপ দল ঘোষণা
নয়্যারকে নিয়ে জার্মানির বিশ্বকাপ দল ঘোষণা

২০২৪ ইউরো পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন ম্যানুয়াল নয়্যার। তবে ৪০ বছর বয়সী এই গোলরক্ষককে নিয়েই আসন্ন বিশ্বকাপের দল ঘোষণা করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। বৃহস্পতিবার (২১ মে) ফ্রাঙ্কফুর্টে এক সংবাদ সম্মেলনে জার্মানির ২৬ সদস্যের দল ঘোষণা করেন কোচ ইউলিয়ান নাগলসমান। ৪০ বছর বয়সী নয়্যারকেই তিনি তার দলের এক নম্বর গোলরক্ষক হিসেবে ঘোষণা করেছেন।

নাগলসমান বলেন, 'মানুয়েল কোন মানের খেলোয়াড় এবং দলের জন্য কী অবদান রাখতে পারে, তা সবাই জানে। আমরা তাকে ১ নম্বর (প্রধান গোলকিপার) হিসেবেই পরিকল্পনা করছি।' জার্মানির হয়ে রেকর্ড ১২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা নয়্যার এর আগে চার বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। এর মধ্যে ২০১৪ সালে শিরোপা জিতেছিলেন তিনি। সেবার টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হন নয়্যার।

নেতৃত্ব ও ফেরা

জার্মানিকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন ইয়োশুয়া কিমিখ। ম্যানচেস্টার সিটি ও বায়ার্নের সাবেক উইঙ্গার লিরয় সানেও দলে জায়গা ধরে রেখেছেন। এ ছাড়া চোট কাটিয়ে বিশ্বকাপ দলে ফিরেছেন বায়ার্ন মিডফিল্ডার জামাল মুসিয়ালাও।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জার্মানির বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: মানুয়েল নয়্যার, অলিভার বাউমান, আলেকজান্ডার ন্যুবেল।

ডিফেন্ডার: অ্যান্টোনিও রুডিগার, জোনাথন টাহ, নিকো শ্লটারবেক, ভালডেমার আন্টন, ডেভিড রাউম, মালিক থিয়াও, নাথানিয়েল ব্রাউন।

মিডফিল্ডার: ফেলিক্স এনমেচা, পাসকাল গ্রস, ফ্লোরিয়ান ভির্টৎস, জামাল মুসিয়ালা, লিয়ন গোরেৎসকা, অ্যাঞ্জেলো স্টিলার, লেনার্ট কার্ল, নাদিম আমিরি, ইয়োশুয়া কিমিখ, আলেকজান্ডার পাভলোভিচ, জেমি লেভেলিং।

ফরোয়ার্ড: কাই হাভার্টজ, ডেনিজ উনদাভ, লিরয় সানে, নিকোলাস ভোল্টেমাড, মাক্সিমিলিয়ান বায়ার।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ