ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা আজ, থাকছেন কি নেইমার?
ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা আজ, নেইমার থাকছেন?

বর্তমানে সবচেয়ে আলোচিত প্রশ্ন- বিশ্বকাপে নেইমার থাকবেন কি না। এই প্রশ্নের উত্তর জানা যাবে আজ। বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

দল ঘোষণার সময় ও স্থান

সোমবার (১৮ মে) রিও ডি জেনেইরোর বিখ্যাত মিউজিয়াম অব টমোরোতে স্থানীয় সময় ৫টায় আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত দল ঘোষণা করবেন কোচ আনচেলত্তি। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ২টায় প্রকাশ করা হবে ২৬ জনের স্কোয়াড।

সাংবাদিকদের উপস্থিতি

সেলেসাওদের বিশ্বকাপে দল ঘোষণা কাভার করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৭০০ সাংবাদিক উপস্থিত থাকবেন। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) বরাতে এমনটাই জানিয়েছে দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম ও’গ্লোবো।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ব্রাজিলের বাইরে আরও ১৩টি দেশের সাংবাদিক নিবন্ধন করেছেন। তালিকায় রয়েছে আর্জেন্টিনা, চিলি, যুক্তরাষ্ট্র, এল সালভাদর, ইংল্যান্ড, স্কটল্যান্ড, রাশিয়া, ইতালি, স্পেন, চীন, সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ ও জাপান।

সরাসরি সম্প্রচার

এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে টিভি গ্লোবো, জিই টিভি, স্পোরটিভি, এসবিটি ও সিবিএফ টিভির ইউটিউব চ্যানেলে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ