আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ এখনও পুরোপুরি নিশ্চিত নয়। এই সমস্যা সমাধানের লক্ষ্যে তুরস্কের ইস্তাম্বুলে বৈঠকে বসেছে ফিফা ও ইরানের প্রতিনিধি দল। এমন দোলাচলের মধ্যেই বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে ইরান। স্বাভাবিক ২৬ জনের পরিবর্তে ৩০ জনের দল দিয়েছে দেশটি।
ইরানের বিশ্বকাপ প্রস্তুতি
সোমবার (১৮ মে) তুরস্কে যাবে ইরান ফুটবল দল। সেখানে তারা বিশ্বকাপ ট্রেনিং ক্যাম্প করবে। সেখানেই তারা যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন সম্পন্ন করবে। আন্তালিয়াতে ইরান দুটি প্রীতি ম্যাচ খেলবে। ২৯ মে গাম্বিয়ার বিপক্ষে খেলা নিশ্চিত করলেও অন্য ম্যাচের প্রতিপক্ষ এখনও নির্ধারণ করা হয়নি।
দলে জায়গা পাননি আজমুন
ইরানের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তারকা ফরোয়ার্ড মেহেদী তারেমি। এছাড়া আরও বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলার আছেন দলে। তবে এই বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি ইরানের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা সর্দার আজমুনের।
ইরানের কোচ আমির গালেনোই বলেন, ‘বিশ্বকাপের আগে শেষ ট্রেনিং ক্যাম্পের জন্য ৩০ জন খেলোয়াড় বাছাই করা ছিল আমার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে কঠিন টেকনিক্যাল সিদ্ধান্ত।’
ইরানের বিশ্বকাপ সূচি
আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলবে ইরান। একই শহরে তাদের পরের ম্যাচ বেলজিয়ামের বিপক্ষে। সিয়াটলে গ্রুপের শেষ ম্যাচ মিশরের সঙ্গে।
ইরানের ৩০ জনের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক
- আলিরেজা বেইরানভান্দ
- সৈয়দ হোসেন হোসেইনি
- মোহাম্মদ খালিফেহ
- পায়াম নিয়াজমান্দ
ডিফেন্ডার
- দানিয়াল এইরি
- এহসান হাজসাফি
- সালেহ হার্দানি
- হোসেন কানানি
- শোজা খলিলজাদেহ
- মিলাদ মোহাম্মদী
- আলী নেমাতি
- ওমিদ নূরাফকান
- রামিন রেজাইয়ান
মিডফিল্ডার
- রুজবেহ চেশমি
- সাঈদ এজাতোলাহী
- মেহেদী ঘায়েদী
- সামান ঘোদোস
- মোহাম্মদ ঘোরবানি
- আলিরেজা জাহানবাখশ
- মোহাম্মদ মোহেবী
- আমির মোহাম্মদ রাজাগিনিয়া
- মেহেদী তোরাবি
- আরিয়া ইউসেফি
ফরোয়ার্ড
- আলী আলিপুর
- ডেনিস দারগাহি
- হাদি হাবিবিনেজাদ
- আমিরহোসেন হোসেইনজাদেহ
- আমিরহোসেন মাহমুদী
- কাসরা তাহেরি
- মেহেদী তারেমি



