বাফুফে সোমবারের মধ্যে কোচ নিয়োগ চূড়ান্ত করবে
বাফুফে সোমবারের মধ্যে কোচ নিয়োগ চূড়ান্ত করবে

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচের নাম কয়েক দিন আগেই ঘোষণার কথা থাকলেও এখনও তা চূড়ান্ত হয়নি। সেই দৌড়ে এগিয়ে থাকলেও ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানের সঙ্গে এখনও চুক্তি স্বাক্ষর করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

কোচ নিয়োগে ব্যয় ও বেতন

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, সোমবারের মধ্যেই নতুন কোচের বিষয়টি চূড়ান্ত হবে। তিনি বলেন, ‘আমার আরও কিছুটা সময় প্রয়োজন। তবে যাই হোক না কেন, আগামীকাল এটা চূড়ান্ত করবো।’

জানা গেছে, কোচ নিয়োগে প্রায় ৩৬ হাজার ডলার ব্যয় হবে। এর মধ্যে হেড কোচ ও সহকারী কোচের বেতন ছাড়াও আয়কর অন্তর্ভুক্ত রয়েছে। ব্যয়ের বড় একটি অংশ বহন করবে বাফুফে। বাকি অংশের জন্য ক্রীড়া মন্ত্রণালয়ের সহায়তা চাওয়া হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ক্রীড়া মন্ত্রণালয়ের সহায়তা

এর আগে বেতন-ভাতা নিয়ে কোনও সমস্যা হবে না বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাহলে কোচ নিয়োগে বাধা কোথায়—এমন প্রশ্নের জবাবে তাবিথ আউয়াল বলেন, ‘সত্যি বলতে, আমি এই মুহূর্তে তা বলতে চাচ্ছি না। তবে কোচের বিষয়টি চূড়ান্ত হলে বা বাতিল হয়ে গেলে আমি অবশ্যই জানাবো।’

আলোচনা চলছে একজন কোচের সঙ্গে

বর্তমানে একজন কোচের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাফুফে। তবে তিনি কোলম্যান নাকি অন্য কেউ—তা খোলাসা করেননি বাফুফে সভাপতি। শুধু বলেছেন, ‘একজন কোচের সঙ্গে আলোচনা চলছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ