চেলসির নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন স্প্যানিশ কিংবদন্তি জাবি আলোনসো। সব ঠিক থাকলে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে বিভিন্ন বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
জাবি আলোনসোর কোচিং ক্যারিয়ার
৪৪ বছর বয়সী আলোনসো চলতি বছরের জানুয়ারিতে রিয়াল মাদ্রিদ থেকে বরখাস্ত হওয়ার পর বেশ কিছুদিন কোচিংয়ের বাইরে ছিলেন। সান্তিয়াগো বার্নাব্যুতে মাত্র অর্ধ মৌসুম দায়িত্ব পালন করা সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডার এবার চার বছরের দীর্ঘমেয়াদি চুক্তিতে ব্লুজদের ডাগআউটের দায়িত্ব নিতে যাচ্ছেন।
চেলসির কোচ খোঁজা
গত মাসে লিয়াম রোজেনিওরকে বরখাস্ত করার পর থেকেই একজন হাই-প্রোফাইল স্থায়ী কোচের সন্ধানে ছিল চেলসি। চলতি বছরের জানুয়ারিতে এনজো মারেস্কার স্থলাভিষিক্ত হওয়া রোজেনিওর চেলসির ডাগআউটে মাত্র ১০৬ দিন টিকে ছিলেন। তার বিদায়ের পর থেকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ক্লাবটির দায়িত্ব সামলাচ্ছেন ক্যালাম ম্যাকফারলেন।
প্রথমদিকে চেলসি কর্তৃপক্ষ আন্দোনি ইরাওলা ও ফুলহ্যাম বস মার্কো সিলভাকে সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করলেও, শেষ পর্যন্ত আলোনসোকেই হিসেবে বেছে নেয়। স্বাধীনতা নিয়ে ম্যানেজমেন্টের কাছ থেকে কিছু সুনির্দিষ্ট নিশ্চয়তা চেয়েছিলেন আলোনসো। দুই পক্ষের চুলচেরা আলোচনার পর অবশেষে সেইসব শর্তে সমঝোতায় পৌঁছেছে তারা।



