এমএলএসে আয়ের শীর্ষে মেসি, দ্বিতীয় সন হিউং-মিন
এমএলএসে আয়ের শীর্ষে মেসি, দ্বিতীয় সন হিউং-মিন

এমএলএসে আয়ের শীর্ষে মেসি

মেজর লিগ সকারের (এমএলএস) সর্বশেষ বেতন তালিকায় আবারও শীর্ষস্থান দখল করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন প্রকাশিত এই তালিকা অনুযায়ী, ইন্টার মিয়ামির এই ফরোয়ার্ডের বার্ষিক মূল বেতন ২ কোটি ৫০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০৭ কোটি টাকার সমান। তবে গত অক্টোবরে ক্লাবটির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত নতুন চুক্তি করার ফলে তার মোট নিশ্চিত আয় দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৮৩ লাখ ডলার বা প্রায় ৩৪৭ কোটি টাকা।

দ্বিতীয় স্থানে সন হিউং-মিন

তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং-মিন। গত আগস্টে লস এঞ্জেলেস এফসিতে যোগ দেওয়া এই ফরোয়ার্ডের মূল বেতন ১ কোটি ৩ লাখ ৬০ হাজার ডলার। সব মিলিয়ে তার নিশ্চিত পারিশ্রমিক প্রায় ১ কোটি ১২ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৮ কোটি টাকার সমান। তাকে দলে নিতে ক্লাবটি প্রায় ২ কোটি ৬০ লাখ ডলারের রেকর্ড ট্রান্সফার ফিও দিয়েছে বলে জানা গেছে।

তৃতীয় ও চতুর্থ স্থান

তৃতীয় স্থানে আছেন মেসির আর্জেন্টিনার সতীর্থ রদ্রিগো দি পল। তার নিশ্চিত আয় প্রায় ৯৭ লাখ ডলার বা প্রায় ১১৯ কোটি টাকা। চতুর্থ স্থানে রয়েছেন মেক্সিকান তারকা হিরভিগ লোজানো, যিনি 'চাকি' নামেও পরিচিত। তার পারিশ্রমিক প্রায় ৯৩ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১৪ কোটি টাকা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পঞ্চম স্থানে মিগেল আলমিরন

তালিকার পঞ্চম স্থানে রয়েছেন মিগেল আলমিরন। আতালান্তা ইউনাইটেডের এই মিডফিল্ডারের নিশ্চিত আয় প্রায় ৭৯ লাখ ডলার বা প্রায় ৯৭ কোটি টাকা। বেতন তালিকায় সবচেয়ে বড় ব্যবধান দেখা গেছে প্রথম ও দ্বিতীয় স্থানের খেলোয়াড়দের মধ্যে। মেসির আয় সনের তুলনায় প্রায় দ্বিগুণেরও বেশি। তবে এই হিসাবের মধ্যে স্পনসরশিপ, বিজ্ঞাপন কিংবা অন্যান্য বাণিজ্যিক আয়ের বিষয়গুলো ধরা হয়নি। এমনকি মিয়ামির মালিকানায় অংশীদার হওয়ার সম্ভাবনাও এই চুক্তির বাইরে রাখা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মেসির বর্তমান ফর্ম

৩৮ বছর বয়সেও মাঠে দুর্দান্ত ছন্দে রয়েছেন মেসি। মিয়ামির হয়ে নিয়মিত মৌসুমে ৬৪ ম্যাচে তিনি করেছেন ৫৯ গোল। গত মৌসুমে ২৯ গোল করে হয়েছেন লিগের সর্বোচ্চ গোলদাতা এবং টানা দ্বিতীয়বারের মতো জিতেছেন এমভিপি পুরস্কার। সব মিলিয়ে, বড় তারকাদের উপস্থিতি ও বিপুল অর্থনৈতিক বিনিয়োগে এমএলএস এখন বিশ্বের অন্যতম আকর্ষণীয় ফুটবল লিগে পরিণত হচ্ছে, যার সবচেয়ে বড় মুখ হয়ে উঠেছেন মেসি।