বাংলা ট্রিবিউনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন মফিদুল হক
বাংলা ট্রিবিউনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা মফিদুল হকের

বাংলা ট্রিবিউনের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেছেন, ‘বাংলা ট্রিবিউন দেশ ও মানব ভজনায় নিষ্ঠার পরিচয় দিয়ে চলছে, সেটি আমাদের বড় পাওয়া। মুক্তিযুদ্ধের বাংলাদেশে বাংলা ট্রিবিউন তাই আমাদের আশার জায়গা জুগিয়েছে।’

এক যুগপূর্তির শুভেচ্ছা

বুধবার (১৩ মে) অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের এক যুগপূর্তি উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বাণীতে তিনি একথা বলেন। মফিদুল হক শুভেচ্ছা বাণীতে বলেন, ‘বাংলা ট্রিবিউনের একযুগ-পূর্তি আমাদের সবার জন্য আনন্দবার্তা। নতুন গণমাধ্যম অনেক সম্ভাবনা বহন করে। আবার এই পথে অনেক ফাঁকফোকর খানাখন্দও‌ রয়েছে।’

ভবিষ্যতের প্রত্যাশা

শুভকামনা জানিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের এই ট্রাস্টি আরও বলেন, ‘আধুনিক ও চিরন্তন, এমন প্রত্যাশা পূরণ করে বাংলা ট্রিবিউন-এর আগামীর যাত্রাপথ আনন্দগানে মুখরিত থাকুক, এই শুভকামনা রইলো।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এক যুগের পথচলা

প্রসঙ্গত, ২০১৪ সালের ১৩ মে বাংলা ট্রিবিউনের যাত্রা শুরু হয়। এক যুগের পথচলায় বাংলা ট্রিবিউন যেমন দায়বদ্ধতা ও দায়িত্বশীলতার প্রমাণ রাখার চেষ্টা করে যাচ্ছে, তেমনই সঠিক সময়ে সঠিক খবর দেওয়ার মূলমন্ত্রে পাঠকদের আস্থার জায়গাও অর্জন করতে পেরেছে।

অন্যান্য শুভেচ্ছা

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলা ট্রিবিউনকে শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গণের বিশিষ্টজনেরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ