রোনালদোর বাজে পারফরম্যান্স, পর্তুগালের হার নিয়ে সমালোচনা
রোনালদোর বাজে পারফরম্যান্স, পর্তুগালের হার নিয়ে সমালোচনা

ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল বিশ্বের এক অবিস্মরণীয় নাম। একসময় তাকে ভিনগ্রহের ফুটবলার বলতেন ক্রীড়াপ্রেমীরা। কিন্তু আজ রোনালদোর বয়স ৪১। তবে এখনও এবারের বিশ্বকাপের শিরোপার অন্যতম দাবিদার পর্তুগালের প্রধান স্ট্রাইকার তিনি। কঙ্গোর বিপক্ষেও শুরু করেছেন, মাঠে ছিলেন ম্যাচের শেষ পর্যন্ত। তবে গোলের দেখাতো পানইনি, উল্টো মিস করেছেন সহজ সহজ সুযোগ। পেছন থেকে আসা অসাধারণ বলগুলো করেছেন লক্ষ্যভ্রষ্ট। তিনি ৯০ মিনিট খেলেছেন- এই নিয়ে সমালোচনা করেছেন ম্যাচের ধারাভাষ্যকার। কেউ কেউ বলছেন রোনালদোর মিসের কারণেই হেরেছে পর্তুগাল।

প্রথমার্ধে নিষ্প্রভ, দ্বিতীয়ার্ধে সুযোগ মিস

ম্যাচের প্রথমার্ধে একেবারেই নিষ্প্রভ ছিলেন ফুটবলের এই মহাতারকা। কিন্তু দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ পেয়েছেন। রোনালদো সবচেয়ে সহজ সুযোগ পেয়েছিলেন ম্যাচের ৬৯ মিনিটে। একদম গোলপোস্টের সামনে ফাঁকায় বলটি পেয়ে যান। তবে যেভাবে তিনি শট নিয়েছেন, মনে হয়নি এটি সেই রোনালদো। বার থেকে দূর দিয়ে বলটি চলে যায়। ৭৩ মিনিটে আরেকটি সহজ সুযোগ। তবে সেটিও একইভাবে মিস করলেন। তার মিসে সতীর্থরাও বিরক্তি প্রকাশ করেন।

পরিসংখ্যানে রোনালদোর বাজে দিন

ফুটবল বিষয়ক অ্যাপে দেওয়া রোনালদোর স্ট্যাট দেখলেই বোঝা যায় তিনি আজ কত বাজে ছিলেন। গোলমুখে কোনও শটই নিতে পারেননি। তিনটি শট নিয়েছেন ১০০ মিনিট স্থায়িত্বের এই ম্যাচে। সবগুলোই অফটার্গেট। পাস দিতে পেরেছেন মাত্র ১৯টি। বলে টাচ দিয়েছেন মাত্র ২৫। ডিফেন্সেও উল্লেখযোগ্য কোনও ভূমিকা নেই। তাইতো অনেকেই বলছেন তার কারণেই পর্তুগাল হেরেছে। এমনকি তাকে বদলি না করায় ম্যাচ চলাকালে ধারাভাষ্যকাররাও বারবার কোচের সমালোচনা করছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ