১৯৬৬ সালের পর বিশ্বকাপ শিরোপা জয়ের অপেক্ষায় থাকা ইংল্যান্ড এবার উত্তর আমেরিকা বিশ্বকাপে যাত্রা শুরু করছে ক্রোয়েশিয়ার বিপক্ষে কঠিন ম্যাচ দিয়ে। ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ‘থ্রি লায়ন্স’রা।
ম্যাচের সময় ও স্থান
বৃহস্পতিবার (১৮ জুন) রাত ২টায় বাংলাদেশ সময় ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে ‘এল’ গ্রুপের এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
ক্রোয়েশিয়ার একাদশ
- গোলরক্ষক: ডোমিনিক লিভাকোভিচ
- ডিফেন্ডার: জোসিপ স্টানিসিচ, জোশকো গভার্দিওল, জোসিপ সুতালো, লুকা ভুসকোভিচ
- মিডফিল্ডার: লুকা মদ্রিচ, মারিও পাশালিচ, মার্টিন বাতুরিনা, পেতার সুচিচ
- ফরোয়ার্ড: ইভান পেরিসিচ, পেতার মুসা
ইংল্যান্ডের একাদশ
- গোলরক্ষক: জর্ডান পিকফোর্ড
- ডিফেন্ডার: এজ্রি কনসা, নিকো ও’রেইলি, জন স্টোনস, রিস জেমস
- মিডফিল্ডার: ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন
- ফরোয়ার্ড: জুড বেলিংহাম, হ্যারি কেইন, অ্যান্থনি গর্ডন, ননি মাদুয়েকে
উভয় দলই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে। ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন ও তরুণ তারকা জুড বেলিংহামের ওপর অনেক প্রত্যাশা। অন্যদিকে ক্রোয়েশিয়ার অভিজ্ঞ লুকা মদ্রিচ দলকে নেতৃত্ব দেবেন।
এছাড়া একই গ্রুপের অন্য ম্যাচে ঘানা-পানামা এবং গ্রুপ কে-তে উজবেকিস্তান-কলম্বিয়া মুখোমুখি হবে।



