বসনিয়ার বিশ্বকাপ দলে জেকো, সর্বকনিষ্ঠ আলবেগোভিচ
বসনিয়ার বিশ্বকাপ দলে জেকো, সর্বকনিষ্ঠ আলবেগোভিচ

বসনিয়া ও হার্জেগোভিনা বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণায় প্রথম দল হিসেবে নাম লিখিয়েছে। বলকান অঞ্চলের দেশটি ২৬ জনের স্কোয়াডে রেখেছে অভিজ্ঞতা, তারুণ্য ও নতুন মুখের মিশেল। কোচ সের্গেই বারবারেজ আজ এই দল ঘোষণা করেন।

দলে জেকো ও মাহমিচ

স্কোয়াডে সবচেয়ে বড় নাম ৪০ বছর বয়সী স্ট্রাইকার এডিন জেকো। বসনিয়ার হয়ে সর্বোচ্চ ম্যাচ ও গোলের রেকর্ডধারী এই ফরোয়ার্ডের সঙ্গে আছেন ২১ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার এরমিন মাহমিচ। তবে জেকোই দলের মূল তারকা হিসেবে বিবেচিত।

বাছাইপর্বের পথ

বসনিয়া বাছাইপর্বের প্লে-অফে ওয়েলস ও ইতালিকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে। ইতালির বিপক্ষে প্লে-অফ ফাইনালে অতিরিক্ত সময়ে চোট পান জেকো। এই চোটে শালকের হয়ে চার ম্যাচ খেলতে না পারলেও সর্বশেষ দুই ম্যাচে মাঠে নামায় তাঁর ফিটনেস নিয়ে শঙ্কা কমেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নতুন মুখ মাহমিচ

অস্ট্রিয়ায় জন্ম নেওয়া মাহমিচের বসনিয়ার হয়ে খেলার আবেদন ফিফা চলতি মাসের শুরুতে অনুমোদন করে। এরপরই তাঁকে দলে ডাকেন কোচ বারবারেজ। অস্ট্রিয়া অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২১ দলে খেলা মাহমিচ বসনিয়ার অনূর্ধ্ব-১৯ দলেও খেলেছেন। কোচ বারবারেজ এই তরুণের মধ্যে জাতীয় দলের দীর্ঘস্থায়ী ভবিষ্যৎ দেখছেন।

মাহমিচকে নিয়ে বারবারেজ বলেন, ‘আমাদের সঙ্গে যোগ দিতে পেরে সে কতটা খুশি ও গর্বিত, তা আপনি বিশ্বাস করতে পারবেন না। সে মূলত ৮ ও ১০ নম্বর পজিশনে খেলে। আমাদের দলে ওর মতো প্রোফাইলের খেলোয়াড় খুব একটা নেই। আশা করছি সে নিজেকে আরও মেলে ধরবে এবং আগামী ১০ বছর বসনিয়াকে ভালো সার্ভিস দেবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্কোয়াডের অন্যান্য সদস্য

গোলকিপার: নিকোলা ভাসিল, মার্টিন জ্লোমিসলিচ ও ওসমান হাদজিকিচ। রক্ষণ: সিড কোলাসিনাচ, আমর দেদিচ, নিহাদ মুয়াকিচ, নিকোলা কাতিচ, তারিক মুহারেমিভিচ, স্তেপান রাদেলিচ, ডেনিস হাদজিকাদুনিচ ও নিদাল চেলিক। মাঝমাঠ: আমির হাদজিয়াহমেতোভিচ, ইভান সুনিচি, ইভান বাসিচ, জেনিস বুরনিচ, এরমিন মাহমিচ, বেঞ্জামিন তাহিরোভিচ, আমর মেমিচ, আরমিন গিগোভিচ, কেরিম আলাইবেগোভিচ ও এসমির বাজরাক্তারেভিচ। আক্রমণ: এরমেদিন ডেমিরোভিচ, জোভো লুকিচ, সামেদ বাজদার, হারিস তাবাকোভিচ ও এডিন জেকো।

রেড বুল সালজবুর্গের ১৮ বছর বয়সী উইঙ্গার কেরিম আলবোগোভিচ বসনিয়ার বিশ্বকাপ দলে সর্বকনিষ্ঠ সদস্য। ওয়েলসের বিপক্ষে জেকোকে দিয়ে গোল করানোর পাশাপাশি টাইব্রেকারে জয়সূচক গোলও আলবেগোভিচের। ইতালির বিপক্ষেও পেনাল্টি থেকে গোল পান তিনি।

প্রস্তুতি ম্যাচ ও বিশ্বকাপ মিশন

বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বসনিয়া। ২৯ মে সারায়েভোতে উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে এবং পরে সেন্ট লুইসে পানামার মুখোমুখি হবে তারা। আগামী ১২ জুন টরন্টোতে কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে বসনিয়া তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। ‘বি’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ কানাডা, কাতার ও সুইজারল্যান্ড।