হামজা চৌধুরীর নতুন কুঁড়ি অনুষ্ঠানে উচ্ছ্বাস
হামজা চৌধুরীর নতুন কুঁড়ি অনুষ্ঠানে উচ্ছ্বাস প্রকাশ

নতুন কুঁড়ি স্পোর্টস অনুষ্ঠানে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হামজা চৌধুরী। মোহাম্মদপুর ফিজিক্যাল মাঠে গিয়ে তিনি ক্রিকেট ম্যাচ উপভোগ করেন, কিশোর-কিশোরীদের উৎসাহ দেন এবং মঞ্চে বক্তব্য রাখেন।

হামজার বক্তব্য

হাস্যোজ্জ্বল হামজা বলেন, “আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ। তিনি দারুণ একটি উদ্যোগ শুরু করেছেন, যা ইনশাআল্লাহ আগামী প্রজন্মের নেতা ও বড় তারকাদের অনুপ্রাণিত করবে।”

ভবিষ্যৎ তারকা প্রসঙ্গে

নতুন কুঁড়ি থেকে আরও বড় তারকা উঠে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার। তিনি বলেন, “ইনশাআল্লাহ এখান থেকে আরও অনেক বড় তারকা বের হবে। হয়তো আমার চেয়েও বড়, এমনকি আমাদের অধিনায়কের চেয়েও বড়!”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ সময় দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো অঙ্গন।

দেশের খেলাধুলার ভবিষ্যৎ

হামজা আরও বলেন, “এ ধরনের পরিকল্পনা থাকলে আমি বিশ্বাস করি, আমাদের দেশ বিভিন্ন খেলাধুলায় বিশ্ব মানচিত্রে জায়গা করে নেবে। তাই আবারও ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা। বাংলাদেশ জিন্দাবাদ!”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ