মিরপুরে ইতিহাস গড়ল পাকিস্তান, একাদশে সাত বাঁ-হাতি ব্যাটার
মিরপুরে ইতিহাস গড়ল পাকিস্তান, একাদশে সাত বাঁ-হাতি ব্যাটার

দীর্ঘ সময় পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমেই ইতিহাস গড়েছে পাকিস্তান। নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবার একাদশে সাতজন বাঁ-হাতি ব্যাটার নিয়ে মাঠে নেমেছে সফরকারীরা।

পাকিস্তানের ৪৬৮তম টেস্ট ম্যাচ এটি। এতদিন কোনো টেস্টেই সাতজন বাঁ-হাতি ব্যাটার নিয়ে মাঠে নামেনি তারা। এর আগে সর্বোচ্চ ছয় বাঁ-হাতি ব্যাটার নিয়ে মাঠে নামার রেকর্ড আছে দলটি। প্রথমবার সেই নজির গড়ে ২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে। পরে ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টেও ছয় বাঁ-হাতি ব্যাটার মাঠে নামায় পাকিস্তান। তবে এবার সেই সংখ্যাকেও ছাড়িয়ে গেল তারা।

একাদশে সাত বাঁ-হাতি ব্যাটার

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তানের একাদশে থাকা সাত বাঁ-হাতি ব্যাটার হলেন আজান আওয়াইস, ইমাম-উল-হক, শান মাসুদ, আব্দুল্লাহ ফজল, সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি ও নোমান আলী।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিষেক ও টস

আজ টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। এই ম্যাচে দুজন ক্রিকেটারকে টেস্ট অভিষেকও করিয়েছে তারা- আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজল। বাবর আজমের ইনজুরির কারণেই মূলত তাদের জন্য জায়গা তৈরি হয়েছে দলে। কাকতালীয়ভাবে এই দুজনও বাঁ-হাতি ব্যাটার।

হেড টু হেড

টেস্ট লড়াইয়ের ইতিহাসে এর আগে দুই দল ১৫ বার মুখোমুখি হয়েছিল। সেখানে পাকিস্তানের জয় ১২টিতে, বাংলাদেশ জয় পেয়েছে ২ বার এবং একটি ম্যাচ ড্র হয়েছিল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ