মিরপুরে আজ শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। সকাল ১০টায় শুরু এই ম্যাচটি সরাসরি দেখা যাবে টি স্পোর্টস চ্যানেলে।
বাংলাদেশ ফুটবল লিগ
আজ বাংলাদেশ ফুটবল লিগে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকেল ৩টা ৪৫ মিনিটে পিডব্লিউডি ও আবাহনী, কিংস ও পুলিশ এবং ফকিরেরপুল ও ফর্টিসের মধ্যে ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে ইউটিউব ও বিএফএফ টিভি।
আইপিএল
আইপিএলে আজ রাত ৮টায় দিল্লি ও কলকাতার ম্যাচটি দেখা যাবে স্টার স্পোর্টস ১ ও ২ চ্যানেলে।
বুন্দেসলিগা
বুন্দেসলিগায় রাত ১২টা ৩০ মিনিটে ডর্টমুন্ড ও ফ্রাঙ্কফুর্টের ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস ২।
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।



