বিপিএলে ১৬ কোটি লোকসান, জবাবদিহিতা দাবি তামিমের
বিপিএলে ১৬ কোটি লোকসান, জবাবদিহিতা দাবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৪ থেকে ১৬ কোটি টাকা লোকসান হয়েছে। এমনটি জানিয়েছেন বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।

সংবাদ সম্মেলনে তামিমের বক্তব্য

আজ বৃহস্পতিবার মিরপুরে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, ‘দুইটা ফ্র্যাঞ্চাইজি একটা মৌসুম খেলে ফেলেছে অথচ চুক্তিই হয় নাই। এটাকে কী আপনি শুধু ভুল বলবেন? অবশ্যই, জবাবদিহিতা করতে হবে।’

বিসিবি সভাপতি বলেন, ‘তাহলে উনাকে (আমিনুল ইসলাম বুলবুল) জবাবদিহিতা করতে হবে। সে কী কারণে ১০ কোটি টাকার জায়গায় ৩ কোটি টাকা নিয়েছেন। একটা দলকে ফ্র্যাঞ্চাইজি নিতে না করেছে তাও কেন দিয়েছে। এসবের উত্তর দিতে হবে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরে তামিম আরও বলেন, ‘আমি কিন্তু কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাই না। আপনি ফ্যাক্ট নিয়ে আলোচনা করছি। কেউ যদি ভুল করে থাকে তাকে জবাবদিহিতা করতে হবে। সে যেই হোক। আমি যদি এখন কোনো ভুল করে যাই তাহলে আমাকেও জবাবদিহিতা করতে হবে।’

লোকসানের পরিমাণ

গেল বিপিএলে কত টাকা লোকসান হয়েছে সে বিষয়ে তামিম বলেন, ‘পুরোপুরি নিশ্চিত না আমি, তবে গত বিপিএলে ১৪-১৬ কোটি টাকা লস হতে পারে। দুর্ভাগ্যক্রমে বাংলাদেশে আপনি কালকে সকালে ঘুম থেকে উঠেও ফ্র্যাঞ্চাইজির মালিক হতে পারবেন।’

এই ঘটনা বিপিএলের ব্যবস্থাপনা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। ক্রিকেটপ্রেমীরা আশা করছেন, ভবিষ্যতে এমন অনিয়ম আর না ঘটে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ