বাংলাদেশের নতুন ফিল্ডিং কোচ আশিকুর রহমান মজুমদার
বাংলাদেশের নতুন ফিল্ডিং কোচ আশিকুর

আসন্ন পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবেন আশিকুর রহমান মজুমদার। প্রথমবারের মতো জাতীয় দলে কাজ করার সুযোগ পেলেন তিনি। এর আগে দেশের ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন দলের হয়ে কাজ করেছেন আশিকুর।

পাকিস্তান সিরিজের সূচি

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। ৮ মে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। ১৬ মে সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।

আশিকুরের পূর্ব অভিজ্ঞতা

সর্বশেষ বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচের দায়িত্বে ছিলেন আশিকুর। টুর্নামেন্টের মাঝপথেই ইন্তেকাল করেছিলেন ঢাকা ক্যাপিটালসের আগের সহকারী কোচ মাহবুব আলী জাকি। ফলে টুর্নামেন্টের মাঝপথে ডাক পড়েছিল আশিকুরের। হুট করে এসেই দলের দায়িত্ব নেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এবার বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করবেন পাকিস্তান সিরিজে। নিয়মিত ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টকে এই সিরিজে পাচ্ছে না টাইগাররা।

৮ মে ঢাকার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ