আর্সেনালের শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রাখল ফুলহামের বিপক্ষে বড় জয়
আর্সেনালের শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রাখল ফুলহামের বিপক্ষে বড় জয়

প্রিমিয়ার লিগ জয়ের স্বপ্ন ভালোভাবেই বাঁচিয়ে রেখেছে আর্সেনাল। শনিবার (২ মে) ফুলহামকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে গানাররা। এই জয় শিরোপার লড়াইয়ে থাকার নতুন রসদ জোগাবে বলে মনে করছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।

জয়ের প্রতিক্রিয়ায় আর্তেতা

ফুলহামের বিপক্ষে জয়ের পর সাংবাদিকদের আর্তেতা বলেন, ‘এই জয় আমাদের ড্রেসিংরুমকে বার্তা দিচ্ছে যে, আমাদের স্বপ্ন এখনো বেঁচে আছে। ছেলেরা শুধু এখন নয়, বরং পুরো মৌসুমজুড়ে যা করেছে তা সত্যিই অসাধারণ। অনেক প্রতিকূলতার মধ্যে, বিশেষ করে চোটের কারণে নিয়মিত খেলোয়াড়দের ছাড়াই তারা যেভাবে একের পর এক ম্যাচ জিতেছে, তা প্রশংসার দাবি রাখে।’

পয়েন্ট টেবিলের অবস্থান

৩৫ ম্যাচ শেষে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। অন্যদিকে ৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে ম্যানচেস্টার সিটি। ২০০৪ সালের পর আবারও গানারদের লিগ জয় সম্ভাবনা তৈরি হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চ্যাম্পিয়নস লিগের প্রস্তুতি

মঙ্গলবার (৫ মে) চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠার লড়াইয়ে অ্যাতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে আর্সেনাল। এমন লড়াইয়ের আগে ফুলহামের বিপক্ষে এই জয় কাজে দেবে বলে মনে করে আর্তেতা। তিনি বলেন, ‘মঙ্গলবারের ম্যাচের জন্য এই ছন্দ ও বিশ্বাস আমাদের খুব প্রয়োজন। ড্রেসিংরুমের পরিবেশ দেখে মনে হচ্ছে আমরা সঠিক পথেই আছি।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ